প্রশান্ত কিশোর ফ্যাক্টরেই কি কানহাইয়া কুমারের কংগ্রেস-কানেকশন! ২৪-এর লক্ষ্যে জল্পনা তুঙ্গে
প্রশান্ত কিশোর ফ্যাক্টরেই কি কানহাইয়া কুমারের কংগ্রেস-কানেকশন! ২৪-এর লক্ষ্যে জল্পনা তুঙ্গে
লক্ষ্য ২০২৪। লক্ষ্য কংগ্রেসকে বিজেপিকে চ্যালঞ্জ জানানোর মতো শক্তিশালী করে তোলা। সেই লক্ষ্য নিয়ে শুধু কংগ্রেস নেতৃত্ব নয়, এগোচ্ছেন কি ভোট কৌশলী প্রশান্ত কিশোরও? সম্প্রতি ফের সেই জল্পনা উসকে দিয়েছে একটা বৈঠক। কানহাইয়া কুমার কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করছেন। রাজনৈতিক মহল মনে করছে, এর পিছনে রয়েছে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক!

মোদী-বিরোধী আওয়াজকে আরও জোরদার করতেই রাস্তাবদলের ভাবনা
ছাত্রজীবন থেকেই বামপন্থার প্রতি অগাধ বিশ্বাস কানহাইয়ার। তিনি বামপন্থার পক্ষে লড়াই করেছেন, করেছেন দক্ষিণপন্থার চরম বিরোধিতা। তবে সম্প্রতি তিনি সবথেকে বেশি মুখর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা আর সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বারবার গর্জে উঠেছেন। সেই আওয়াজকে আরও জোরদার করে তুলতেই তিনি রাস্তা বদল করতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কানহাইয়া কুমারের মনবদলে কি প্রশান্ত কিশোরের মস্তিষ্ক, জল্পনা
রাহুল গান্ধীর সঙ্গে কানহাইয়া কুমারের সাক্ষাতে তাঁর কংগ্রেসে যোগ জল্পনা তৈরি হয়েছে। তার আগে কানহাইয়া কুমার সাক্ষাৎ করেছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে। তবে কি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎই তাঁর কারেই মনবদল করে দিয়েছে? কানহাইয়া কুমারের বামপন্থা ছেড়ে দক্ষিণপন্থার দিকে ঝোঁকার পিছনে পিকের হাত দেখছেন বিশেষজ্ঞরা।

ভোট কৌশলী নয়, প্রশান্ত কিশোর কি তবে অন্য ভূমিকায়
একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় আনার অন্যতম কারিগর ছিলেন প্রশান্ত কিশোর। তারপরই তিনি ঘোষণা করেছিলেন, আর ভোট কৌশলী নয়, এবার তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। সেইমতো তিনি জাতীয় রাজনীতির তাবড় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ২০২৪-এ মোদী বিরোধী ঐক্য গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন।

কানহাইয়াকে কংগ্রেসের দিকে টেনে আনার পিছনে পিকে!
আর কংগ্রেসের পক্ষে তাঁর সওয়াল এবং কংগ্রেসকে মধ্যমণি করে তিনি বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা তাঁকে জাতীয় রাজনীতিতে গুরুত্বশালী করে তুলেছে। এমনকী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে কদিন জোর চর্চা হয়েছিল। এখন শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরই রয়েছে কানহাইয়া কুমারকে কংগ্রেসের দিকে টেনে আনার পিছনে!

প্রশান্ত কিশোর ও কানহাইয়া কুমারের বিহার কানেকশন
প্রশান্ত কিশোর ও কানহাইয়া কুমার উভয়েই বিহার রাজনীতির লোক। একজন কৌশল নিরূপণে তুখোড়়, একজন পারদর্শী রাজনৈতিক বাগ্মিতায়। ফলে উভয়ের মেলবন্ধন তৈরি হয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের আগে। কংগ্রেসের পক্ষে কানহাইয়া কুমারকে এনে মোদী বিরোধিতায় সারা দেশজুড়ে আওয়াজ তোলা প্রশান্ত কিশোরের একটি গেমপ্ল্যান বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভোট রাজনীতিকেই বেশি গুরুত্ব দিয়ে কানহাইয়া কুমারের
সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে কানহাইয়া কুমারের সাক্ষাতে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে কি আদর্শ ছেড়ে ভোট রাজনীতিকেই বেশি গুরুত্ব দিয়ে কানহাইয়া কুমার কংগ্রেসেই যোগ দেবেন, নাকি নিছকই জল্পনা এসব? কানহাইয়া কুমার স্পষ্ট করে বলেননি সে কথা। ফলে উত্তর পেতে এখনও অপেক্ষা করতে হবে।

কানহাইয়ার মতো জনপ্রিয় মুখে কংগ্রেস লাভবান হবে
কানহাইয়া কুমার কংগ্রেসে এলে শুধু ২০২৪-এর নির্বাচনে নয়, বিহার রাজনীতিতে কংগ্রেসের অক্সিজেন হয়ে উঠতে পারেন। কানহাইয়া যদি ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করেন, সেই সুবিধা নিতে পারে বিহার কংগ্রেসও। কানহাইয়া কুমারের মতো জনপ্রিয় মুখকে দলে পেয়ে কংগ্রেস লাভবান হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর বিহার রাজনীতিতে কংগ্রেসের অক্সিজেন হয়ে উঠতে পারেন তিনি।

কানহাইয়া কুমার কংগ্রেস শিবিরে থাকলে মোদী বিরোধিতায় ঝড়
কানহাইয়া বিজেপি বিরোধিতার অন্যতম মুখ। তিনি নিজেকে মোদী বিরোধী মুখ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ২০১৯ সালের আগে থেকেই। নির্বাচনে তিনি কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে হেরে গেলেও তাঁর আওয়াজ থমকে যায়নি। তিনি যে বিজেপি বিরোধিতায় বামেদের বড় অস্ত্র হয়ে উঠেছিলেন, তা সবার মুখে মুখেই ফিরত। এমনকী এমন কথাও রাজনৈতিক মহলে শোনা গিয়েছে, কানহাইয়া কুমার কংগ্রেস শিবিরে থাকলে বিজেপি বিরোধিতায় আরও বেশি মাইলেজ পেতেন।

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর কানহাইয়াকে নিয়ে জোর জল্পনা
রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর কানহাইয়ার কংগ্রেসে যোগ-জল্পনা শুরু হয়েছে। ২০১৯-এর পরবর্তী লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রাক্কালে এসে সেই সম্ভাবনাই জোরদার হতে শুরু করেছে। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর কানহাইয়ার কংগ্রেসে যোগ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মোদী বিরোধী লড়াই আরও তীব্র করতে পারবে কংগ্রেস
কানহাইয়ার দলবদলে কংগ্রেসে যোগ দিলে মহাজোট যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কানহাইয়া কুমারের অন্তর্ভুক্তিতে মোদী বিরোধী লড়াই আরও তীব্র করতে পারবে কংগ্রেস। কংগ্রেস কানহাইয়া কুমারকে চাইছে ২০২৪-এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারেও।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications