মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে কি শুধু একা কংগ্রেসেরই গলদঘর্ম হাল! নাকি অন্যদেরও এই জটে পড়তে হয়েছে

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই 'পদ্ম' শিবিরে বসে গিয়েছে 'হাত'-এর থাবা!

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই 'পদ্ম' শিবিরে বসে গিয়েছে 'হাত'-এর থাবা!বিজেপির আঁতুর ঘর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ও রাজস্থানে বিজয় নিশান ওড়ানোর পর এবার মুখ্যমন্ত্রী বাছাই পর্বে বড়সড় চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধীর কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে পার্টির ভিতরের অন্তর্দ্বন্দ্ব যেমন এই বাছাই পর্বের একটি দিক, তেমনই মুখ্যমন্ত্রী হিসাবে হেভিওয়েট নেতাকে বেছে নিয়ে বিজেপিকে বার্তা দেওয়াও রাহুল গান্ধীর সামনে অন্যতম চ্যালেঞ্জ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথকে বাছার আগে , কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অন্তর্দ্বন্দ্ব ক্রমেই ফুটে উঠছিল কংগ্রেসের সামনে। এবার বাকি রাজস্থান ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাছাই পর্ব। তার আগে কংগ্রেসের অন্দরমহলে চলেছে অনেক কিছুই। তবে শুধু কি কংগ্রেসের এই সমস্যা হয়েছে ? সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস কিন্তু অন্। কথা বলছে।

কেন দেরি হচ্ছে মুখ্যমন্ত্রী বাছাইয়ে?

কেন দেরি হচ্ছে মুখ্যমন্ত্রী বাছাইয়ে?

৩ রাজ্যে বিজেপিকে সরিয়ে কংগ্রেসের জয়ের পর রাহুল গান্ধী বলেছিলেন মুখ্যমন্ত্রী বেছে নিতে সমস্যা হবে না। কিন্তু রাজস্থানে সচিন পাইলট বনাম অসোক গেহলট আর মধ্যপ্রদেশে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন্দল ক্রমেই ফুটে উঠতে থাকলে, খানিকটা ব্যাকফুটে চলে যা রাহুল শিবির।

কংগ্রেস কি জয়ের জন্য সেভাবে প্রস্তুত ছিল না?

কংগ্রেস কি জয়ের জন্য সেভাবে প্রস্তুত ছিল না?

বিধানসভা নির্বাচনে প্রচারের সময় মধ্যপ্রদেশ, রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কোনও নির্দিষ্ট মুখকে প্রকাশ্যে আনতে চায়নি কংগ্রেস। রাজস্থানে দাপুটে নেতা সচিন পাইলট কংগ্রেস কর্মীদের কাছে জনপ্রিয়, অন্যদিকে মধ্যপ্রদেশে সিন্ধিয়া রাজ পরিবারের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নিচু তলার কর্মীদের কাছে বেশ কাছের মানুষ হয়ে উঠছিলেন। দুটি রাজ্যেই দুই যুব নেতাকে ঘিরে আশা দেখছিলেন কংগ্রেস কর্মীরা। কিন্তু কংগ্রেস হাইকমান্ড অন্যকিছুই ঠিক করছিল বলে অনুমান অনেকের। রাজস্থানে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট আর মধ্যপ্রদেশে কমনলাথকে নিয়ে মুখ্যমন্ত্রী পদের ভাবনা ছিল কংগ্রেসের। বিশেষজ্ঞদের দাবি কংগ্রেস জয় ও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রস্তুত ছিলনা। তাই মুখ্যমন্ত্রী পদ নিয়ে পার্টি কর্মীদের কাছে সুস্পষ্ট বার্তা আগে থেকে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া

মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া

মূলত মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য পার্টির তরফে নাম প্রস্তাব করা হয়। সেই নামের প্রেক্ষিতে বিধায়কদের সমর্থন রয়েছে কি না তা জেনে নেওয়া হয়। কিন্তু খুব বিরল ক্ষেত্রে দেখা গিয়েছে পার্টির হাইকমান্ড বিষয়টি নিয়ে মাথা গলিয়েছে। তবে শুধুমাত্র কংগ্রেস নয়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে আরও বেশ কয়েকটি পার্টি এই সমস্যার মুখোমুখি হয়েছে।

মহারাষ্ট্রে নীতিন বনাম দেবেন্দ্র

মহারাষ্ট্রে নীতিন বনাম দেবেন্দ্র

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর দেবেন্দ্র ফড়নবিশ নাকি নীতিন গড়করি , মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে নিয়ে সংশয়ে পড়ে বিজেপিও। সেই সময়ে এনডিএ শরিক শিবসেনার দাবি ছিল নীতিন গড়করি অন্যদিকে, পার্টির হাইকমান্ড চেয়েছইল তরুণ তুর্কি দেবেন্দ্র ফড়নবিশকে। শেষমেশ বিজেপি পার্টির শীর্ষ নেতৃত্বের কথা মতোই নির্বাচিত হয় মুখ্যমন্ত্রী।

হরিয়ানা উত্তর প্রদেশেরও একই সমস্যা!

হরিয়ানা উত্তর প্রদেশেরও একই সমস্যা!

হরিয়ানায় মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় কিশেন পাল গুজ্জর ও রাও ইন্দ্রজিত সিং বনাম মনোহর লাল খ্টটরকে নিয়ে মুখ্যমন্ত্রিত্বের পদের ক্ষেত্রে বিভ্রান্তি দেখা যায় বিজেপি-র মধ্যেই। শেষে অমিত শাহ ও মোদীর মত শীর্ষনেতা বিষয়টি নিয়ে আলচোনা করে বর্ষীয়ান নেতা মনোহর খট্টরকেই বেছে নেন মুখ্যমন্ত্রী হিসাবে। উত্তরপ্রদেশেও বিজেপি বিধানসভায় একই সমস্যা হয় মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়ার সময়। কেশব প্রসাদ মৌর্যর নাম সেখানে উঠলেও শেষে 'সাংসদ' যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। পরে উপ নির্বাচনে জিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে দাপটের সঙ্গে শাসন চালাচ্ছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+