ওটিপির মাধ্যমে আনলক হয় না, কোনও ডিভাইসের সঙ্গে যুক্ত নয়! EVM হ্যাকিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান কমিশনের
ফের ইভিএম নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা একের পর এক অভিযোগ করার পরপে মুম্বই পুলিশ শিবসেনা শিন্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ভাইকারের আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিরোধীদের অভিযোগের পরে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ করেছে।
নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করে বলেছে ইভিএম আনলক করার জন্য কোনও ওটিপির প্রয়োজন হয় না।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিটার্নিং অফিসার বন্দা সূর্যবংশী বলেছেন, ইভিএম আনলক করতে কোনও ওটিপি লাগে না। ইভিএম কোনও ডিভাইসের সঙ্গে যুক্ত নয়। তিনি দাবি করেছেন, ইভিএম একটি স্বতন্ত্র ব্যবস্থা। একটি সংবাদপত্র এব্যাপারে ভুল তথ্য পরিবেশন করেছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, এব্যাপারে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী মানহানির মামলাও করা হয়েছে।
তিনি আরও বলেছেন, গৌরবের কাছে থাকা মোবাইলটি তাঁর নিজের। এব্যাপারে পুলিশের তদন্তের পরে অভ্যন্তরীণ কোনও তদন্ত করা হবে কিনা, সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেছেন আদালতের নির্দেশ ছাড়া পুলিশকেও সিসিটিভি ফুটেজ দেওয়া যায় না। তিনি বলেছেন ইভিএম হ্যাক করা যয়া না।
প্রসঙ্গত, একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা সাংসদ রবীন্দ্র ভাইকারের শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছ মুম্বই পুলিশ। লোকসভা নির্বাচনের গণনার দিন গোরেগাঁও নির্বাচন কেন্দ্রের ভিতরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। ফোনটিও বাজেয়াপ্ত করা হয়।
মুন্বই পুলিশ নির্বাচন কমিশন ছাড়াও মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেক প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছিল। তার প্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়। প্রসঙ্গত রবীন্দ্র ভাইকার, পুনর্গণনায় মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে মাত্র ৪৮ ভোটে জয়ী হয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র উল্লেখ করে বলেছে, নির্বাচন কমিশনের অফিসার গৌরবের কাছে একটি মোবাইল ছিল, যা দিয়ে ভোট গণনার সময় ওটিপি তৈরি করা হয়। আর এই ফোনটি নাকি ব্যবহার করেছিলেন সাংসদে আত্মীয় পান্ডিলকার।












Click it and Unblock the Notifications