গুজরাতে বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’- প্রচার, কতটা প্রভাব ফেলছে রাজ্যবাসীর মনে

গুজরাতে বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’-রের প্রচার, কতটা প্রভাব ফেলছে রাজ্যবাসীর মনে

বিধানসভা নির্বাচনগুলোতে বিজেপি প্রচারে মূলত ডাবল ইঞ্জিন সরকারের রূপক ব্যবহার করে। বিজেপি দাবি করে, কেন্দ্রে ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকলে রাজ্যে অগ্রগতি হবে। সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবারই গুজরাতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে। যদিও বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠছে গুজরাতে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচার কতটা মানুষের ওপর প্রভাব ফেলছে।

গুজরাতে ডাবল ইঞ্জিন সরকারের প্রচার

গুজরাতে ডাবল ইঞ্জিন সরকারের প্রচার

গুজরাতে বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে প্রচার শুরু করেছে। যদিও বিজেপির তরফে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম ঘোষণা করা হয়েনি। তবে বিজেপির প্রচারে প্রধান জায়গা করে নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচার নিঃসন্দেহে রাজ্যের মানুষকে প্রভাবিত করেছে। ২০১৭ সালে ডাবল ইঞ্জিন সরকারের জন্য বিজেপিকে সমর্থন করেছিলেন ১৬ শতাংশ মানুষ। ২০২২ সালে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে। গুজরাতে এমন অনেকে রয়েছে, যাঁরা কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট নন, কিন্তু তারা ডাবল ইঞ্জিন সরকারের জন্য বিজেপি সমর্থন করছেন। সেই হার ১৭ শতাংশ।

দেশে ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের প্রভাব

দেশে ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের প্রভাব

দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে। সমীক্ষায় বিজেপির এই ডাবল ইঞ্জিন সরকারের মিশ্র প্রভাব পড়েছে। যে যে রাজ্যগুলোতে বিজেপি সরকার আগে থেকেই ছিল, সেখানে মানুষ ডাবল ইঞ্জিন সরকারের ওপর ভরসা করেছে। সমীক্ষায় দেখা গিয়েছে গুজরাতে ২৭ শতাংশ মানুষ, অসমে ৪১ শতাংশ মানুষ, গোয়াতে ৩৪ শতাংশ মানুষ, উত্তরপ্রদেশে ৩১ শতাংশ মানুষ ও উত্তরাখণ্ডের ৩৩ শতাংশ মানুষ বিজেপির ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি ভরসা রেখেছে। কেন্দ্রে বিজেপি সরকারের দিকে তাকিয়ে রাজ্যে বিজেপি শাসিত সরকারকে সমর্থন করেছে।

ডাবল ইঞ্জিনে আস্থা নেই অ-বিজেপি শাসিত

ডাবল ইঞ্জিনে আস্থা নেই অ-বিজেপি শাসিত

সমীক্ষায় আর একটা দিক উঠে এসেছে, যে রাজ্যে বিজেপি সরকার নেই, সেখানকার মানুষ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের ওপর আস্থা রাখতে পারেননি। কেরলের ৫৪ শতাংশ মানুষ, তামিলনাড়ুর ৪০ শতাংশ মানুষ, পশ্চিমবঙ্গের ৩৩ শতাংশ নাগরিক ডাবল ইঞ্জিন সরকারের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে বিশেষ কোনও সুবিধা পাওয়া যাবে না।

বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের বিরোধিতা

বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের বিরোধিতা

গুজরাতে জনসভায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচারের বিরোধিতা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গুজরাতের মানুষ আর ডাবল ইঞ্জিন সরকার চাইছে না। গুজরাতের মানুষ বর্তমানে একটি নতুন ইঞ্জিনের সরকার চাইছে। গুজরাতের ভাবনগর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'ডাবল ইঞ্জিন অনেক পুরনো, দুটো ইঞ্জিনই ৪০ থেকে ৫০ বছরের পুরনো। গুজরাতের মানুষ একটি নতুন দল, নতুন মুখ, নতুন আদর্শ চাইছে। নতুন দলের জন্য চেষ্টা করুন। আপনারা কিছু হারাবেন না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+