৭ কেজির টিউমার বের করে প্রৌঢ়াকে সুস্থ করে তুললেন কোয়েম্বাটোরের চিকিৎসকেরা
বছর দুয়েক আগেই চিকিৎসকরা জানতে পেরেছিলেন প্রৌঢ়ার পেটে টিউমার রয়েছে। সেসময় অস্ত্রোপচার করতে গিয়েও পিছিয়ে এসেছিলেন তাঁরা। কারণ সেসময় অস্ত্রোপচার করলে প্রাণ সংশয় হতে পারত
বছর দুয়েক আগেই চিকিৎসকরা জানতে পেরেছিলেন প্রৌঢ়ার পেটে টিউমার রয়েছে। সেসময় অস্ত্রোপচার করতে গিয়েও পিছিয়ে এসেছিলেন তাঁরা। কারণ সেসময় অস্ত্রোপচার করলে প্রাণ সংশয় হতে পারত। চিকিৎসকেরা ঝুঁকি নিতে চাননি। ২ বছর পর সফল অস্ত্রোপচারে ৭ কেজির টিউমার বের করে তাঁকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে দিলেন কোয়েম্বাটোরের চিকিৎসকরা।

শেন্ডিল কুমার নামে হাসপাতালের ওই চিকিৎসক জানিয়েছেন, ২ বছরের মধ্যে টিউমারটি বেড়ে মারাত্মক আকার নিয়েছিল। গোটা পেট জুড়ে ছড়িয়ে পড়েছিল সেটি। গর্ভাশয়, অগ্নাশয়, ডান দিকের কিডনি এমনকী ডান দিকের মূত্রনালী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেটি।
সব অংশকে বাঁচিয়ে টিউমারটি বাদ দেওয়াই ছিল চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ। অবশেষে সফল হয়েছে সেটি। সাফল্যের সঙ্গে বের করা গিয়েছে টিউমারটি। এখন একেবারেই সুস্থ রয়েছেন ৫৬ বছরের প্রৌঢ়া।












Click it and Unblock the Notifications