কাছেপিঠে মর্গ নেই, রাস্তায় বসে মৃতদেহের ময়নাতদন্ত রাজস্থানে
রাজস্থানের বাড়মের এলাকায় দুজন দুর্ঘটনায় নিহত ব্যক্তির দেহের ময়নাতদন্ত রাস্তায় বসে করলেন চিকিৎসকেরা।
রাজস্থানের বাড়মের এলাকায় দুজন দুর্ঘটনায় নিহত ব্যক্তির দেহের ময়নাতদন্ত রাস্তায় বসে করলেন চিকিৎসকেরা। যা নিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়তে হল তাঁদের। তবে তাঁদের সাফাই মানবিকতার খাতিরে মৃতদের আত্মীয়দের কথা রাখতে গিয়েই একাজ করেছেন তাঁরা। কারণ বাড়মেরে ১০০ কিলোমিটারের মধ্যে কোনও মর্গ নেই।

পুলিশ জানিয়েছে, মায়া কানওয়ার (৩০) ছাদে জামাকাপড় শুকোতে গিয়ে ইলেকট্রিকের তারের বিদ্যুৎপৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে বাঁচাতে গিয়ে শাশুড়ি রাজা দেবী ও শ্বশুর পদম সিংও বিদ্যুৎপৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই মহিলাকেই মৃত ঘোষণা করা হয়। আর পদম সিংকে বাড়মের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা গিয়েছে, পরিবার এমনকী পুলিশের তরফেও অনুরোধের পর রাস্তাতেই ময়নাতদন্ত হয় দেহের। তবে প্রোটোকল মেনেই ময়নাতদন্ত হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসক কমলেশ চৌধুরী।
এদিকে স্থানীয়দের দাবি, প্রতিনিয়তই এভাবেই রাস্তার পাশে দেহ নিয়ে বসে ময়নাতদন্ত হয়। স্বাস্থ্য দফতরের কর্তারা সবকিছু জেনেও নিজেদের দোষ ঢাকতে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।












Click it and Unblock the Notifications