মৃত সন্তান প্রসব মরণাপন্ন অন্তঃসত্ত্বার, ওটি রুমেই প্রায় হাতাহাতি দুই চিকিৎসকের, ভাইরাল হল ভিডিও
অপারেশন টেবিলে সংকটজনক অন্তঃসত্ত্বাকে রেখেই তর্কে জড়ালেন দুই চিকিৎসক। একে অপরের নাম নিয়ে তর্ক করলেন,হুমকিও দিলেন একে অপরকে। অচৈতন্য রোগীকে মাঝে রেখে দুই চিকিৎসকের ঝামেলার ছবি তুললেন তাঁদেরই সহকর্মী
অপারেশন টেবিলে সংকটজনক অন্তঃসত্ত্বাকে রেখেই তর্কে জড়ালেন দুই চিকিৎসক। একে অপরের নাম নিয়ে তর্ক করলেন, হুমকিও দিলেন একে অপরকে। অচৈতন্য রোগীকে মাঝে রেখে দুই চিকিৎসকের ঝামেলার ছবি তুললেন তাঁদেরই এক সহকর্মী।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের সবচেয়ে বড় হাসপাতাল উমেইদ হাসপাতালে।

বাক যুদ্ধ চলছিল প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক অশোক নৈনওয়াল এবং অ্যানাস্থেটিস্ট এমএল টাকের মধ্যে।
অপারেশন টেবিলে থাকা ওই মহিলার গর্ভের মধ্যেই সন্তানের মৃত্যু হয়েছে। তাই তাঁর দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। সেই সময়, অন্তঃসত্ত্বা কিছু খেয়েছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন করেন চিকিৎসক নৈনওয়াল। চিকিৎসক টাক পরীক্ষাটি এক জুনিয়র চিকিৎসককে করতে বলেন। সেখানেই বিরোধিতা করেন চিকিৎসক নৈনওয়াল।
"আপনি আপনার সীমার মধ্যে থাকুন" প্রসূতি বিশেষজ্ঞ নৈনওয়াল বলেন অ্যানাস্থেটিস্ট এমএল টাককে। এক পরেই দুজনের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়ে যায়। অন্তঃসত্ত্বাকে ঘিরে একে অপরের নাম নিয়ে তর্ক করেন, হুমকিও দেন একে অপরকে। টিমের এক চিকিৎসক এবং এক নার্স তাঁদেরকে থামানোর চেষ্টা করেন। অপারেশন টেবিলের সামনে চলা তর্ক নিয়ে সতর্কও করেন তাঁরা, কিন্তু ব্যর্থ হন।
ঘটনায় জেরে দুই চিকিৎসককেই সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জনা দেশাই বলেছেন যে, এই ঘটনা খুবই লজ্জাজনক।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications