সংসদ ভবনের কাছেই 'অনাহার'! রাজ্যের ৩ শিশুকন্যার মৃত্যুতে চাঞ্চল্য
তিন বোনের দেহ উদ্ধার। তিন বোনের তিনজনই শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব দিল্লির মাণ্ডওয়ালি এলাকার। পোস্ট মর্টেমের পর চিকিৎসকরা জানিয়েছেন অনাহার মৃত্যু হয়েছে ওই তিনটি শিশুর।
তিন বোনের দেহ উদ্ধার। তিন বোনের তিনজনই শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব দিল্লির মাণ্ডওয়ালি এলাকার। পোস্ট মর্টেমের পর চিকিৎসকরা জানিয়েছেন অনাহার মৃত্যু হয়েছে ওই তিনটি শিশুর। তিনটি শিশুই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সংসদ ভবনের কাছেই 'অনাহার'
সংসদ ভবনের কাছেই অনাহারে মৃত্যু তিনটি শিশুর। বিষয়টি নিয়ে রাজধানীতে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত্যু নিয়ে আপ সরকারের দিকে আঙুল তুলতে শুরু করেছে কংগ্রেস, বিজেপি সকলেই।
|
বিজেপি নেত্রীর মতে দায়ী সকলেই
ঘটনায় সমাজের সকলেই দায়ী বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী প্রীতি গান্ধী।
|
কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেস নেতা অজয় মাকেন নানা প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল
শিশু তিনটি হল মানসী(৮), পারো(৫), সুখো(২)কে অচৈতন্য অবস্থায় মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছিল। তিনটি শিশুকেই মঙ্গলবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সবাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সবারই পোস্টমর্টেম হয়। জানা যায় মৃত্যুর কারণ।
লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর অমিত স্যাক্সেনা জানিয়েছেন, তিনটি শিশুর মৃত্যুর কারণ অনাহার। পোস্ট মর্টেমেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। রিপোর্ট ডিভিশনার কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহের শনিবার দিল্লির পণ্ডিত চকের মাণ্ডওয়ালির বস্তিতে একটি ঘরে যায় ৫ জনের পরিবার। ভাড়া দিতে না পারার কারণে আগের ঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল বলে জানা গিয়েছে। শিশুদের বাবা মঙ্গল দিল্লিতে রিক্সাচালকের কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে রিক্সা চুরি হয়ে যাওয়ায় সপ্তাহ দুয়ের তার কোনও কাজ ছিল না।

শিশুদের বাবা-মা পশ্চিমবঙ্গের বাসিন্দা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে বছর ১৫ আগে দিল্লিতে কাজের আশায় গিয়েছিলেন মঙ্গল। বছর দশেক আগে বিয়ে করে স্ত্রী বীনাকেও সেখানে নিয়ে যান। বর্তমানে স্ত্রী বীনা মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে।
ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications