চিকিৎসককে চটি ছুড়ে হেনস্থার অভিযোগ, রোগীর আত্মীয়র আচরণে জোরালো প্রতিবাদ
Doctors' Protest In Karnataka: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রিজন ভ্যানে থাকাকালীন এক ব্যক্তি চটি নিয়ে চড়াও হয়। সন্দীপকে সরাসরি তিনি আঘাত করতে পারেননি পুলিশি ঘেরাটোপের মধ্যে।
এই ঘটনার দিনেই সামনে এলো আরেকটি ঘটনা। কর্নাটকে এক কর্তব্যরত চিকিৎসককে লক্ষ্য করে এক জোড়া চটি ছুড়লেন এক মহিলা। ঘটনায় লেগেছে রাজনৈতিক রং।

ঘটনাটি আরালুগুপ্পে মাল্লেগৌড়া জেলা হাসপাতালের। চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রেক্ষিতে আউটপেশেন্ট বিভাগ বন্ধ করে প্রতিবাদে সামিল হন চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের কর্মীরা। জানা গিয়েছে, এমারজেন্সি বিভাগে আজ ইরফান নামে এক আহত ব্যক্তির চিকিৎসা করছিলেন ডা. ভেঙ্কটেশ বি এস।
সেই সময় রোগীর অনেক আত্মীয়-পরিজন সেখানে ভিড় জমান এবং অশান্তি করতে থাকেন বলে অভিযোগ। সেই সময় চিকিৎসক বলেছিলেন, রোগী ছাড়া তাঁর সঙ্গে যাঁরা এসেছেন সকলে বাইরে যান। এতেই শুরু হয় বাদানুবাদ। সেই সময় তসলিম নামে রোগীর এক আত্মীয় নিজের চটি খুলে তা ছুড়ে মারেন চিকিৎসককে লক্ষ্য করে।
ಚಿಕ್ಕಮಗಳೂರು ಜಿಲ್ಲಾಸ್ಪತ್ರೆಯ ಕರ್ತವ್ಯ ನಿರತ ವೈದ್ಯಾಧಿಕಾರಿ, ಡಾಕ್ಟರ್ ವೆಂಕಟೇಶ್ ಅವರ ಮೇಲೆ ಹಲ್ಲೆಯಾದ ಅಮಾನವೀಯ ಘಟನೆ ನಡೆದಿದೆ.
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) September 10, 2024
ಸನ್ಮಾನ್ಯ ಗೃಹ ಸಚಿವರಾದ @DrParameshwara ಇಂತಹ ನೀಚ ಕೃತ್ಯ ಎಸಗಿದವರನ್ನು ಈ ಕೂಡಲೇ ಬಂಧಿಸಿ ವೈದ್ಯಕೀಯ ಸಿಬ್ಬಂದಿಗಳ ರಕ್ಷಣೆಗೆ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳಿ. @DgpKarnataka ಅಲೋಕ್ ಮೋಹನ್ ಅವರೇ ತಾವು ಈ… pic.twitter.com/O1vv77L6wR
চিকিৎসকের কলার ধরে টেনে এনে মারধরের চেষ্টাও হয়। যা দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। এই ঘটনার পর ডিস্ট্রিক্ট সার্জেন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান চিকিৎসক, নার্সরা। ঘটনায় যুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতে থাকেন তাঁরা।
বিজেপির এমএলসি সিটি রবি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ও ডিজিপি অলোক মোহনের কাছে দাবি জানিয়েছেন এই নিন্দনীয় ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করার জন্য। চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা যাতে ভীতির পরিবেশ এড়িয়ে কাজ করতে পারেন, তাঁদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করারও দাবি জানানো হয়েছে।
ডিস্ট্রিক্ট সার্জেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। চিকিৎসকের উপর হামলা চালানো, হেনস্থা করা, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের চিকিৎসক ও সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। চিক্কামাগালুরুর এসপি বিক্রম আমাঠে জানান, এফআইআর দায়ের করে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
এরপর প্রতিবাদী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পুলিশ জানায়, তাঁদের দাবিমতো পদক্ষেপ করা হয়েছে। মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তা জানতে পেরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications