অপারেশন থিয়েটারে আরশোলার ছবি তুললেন চিকিৎসক, থমকে রইল অপারেশন
মহারাষ্ট্রের থানের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটারে একটি আরশোলা দেখে অস্ত্রোপচার শিকেয় তুলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন চিকিৎসক। থমকে রইল অপারেশন।
থানে, ১০ জানুয়ারি : মহারাষ্ট্রের থানের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটারে একটি আরশোলা দেখে অস্ত্রোপচার শিকেয় তুলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন চিকিৎসক। থমকে রইল অপারেশন এবং ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেল।
এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা
কর্ণগহ্বরে আরশোলা! 'কানের পোকা' বার করতে হুলুস্থুল দিনভর
হাসপাতাল সূত্রে খবর, বছর পয়তাল্লিশের এক ব্যক্তির পায়ের অস্ত্রোপচারের আয়োজন হয়েছিল হাসপাতালে। ব্যবস্থা সব ঠিকই ছিল, তবে গোল বাঁধাল ছোট একটি আরশোলা। সেটিকে দেখেই অস্ত্রোপচারকারী চিকিৎসক সঞ্জয় বারানওয়াল ছবি তুলতে শুরু করে দেন। মহারাষ্ট্রের থানের ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল একটি অত্যন্ত সুপ্রসিদ্ধ চিকিৎসা কেন্দ্র। সেখানে এই ধরনের ঘটনা ঘটায় হইচই পড়ে গিয়েছে।

চিকিৎসকের এহেন আচরণের আসল উদ্দেশ্য ছিল হাসপাতালের বেহাল দশাকে কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। অস্ত্রোপচার চলতে চলতে অপারেশন থিয়েটারে হঠাৎ এই অনভিপ্রেত ঘটনা নজর কাড়ে চিকিৎসক বারানওয়ালের। তখনই তিনি ঠিক করেন আরশোলা কাণ্ডকে তিনি ক্যামেরাবন্দি করবেন। আর এতেই থমকে যায় গোটা অস্ত্রোপচারের প্রক্রিয়া।
সূত্রের খবর, এর আগে চিকিৎসক বারানওয়াল হাসপাতালের বেহাল দশা নিয়ে অনেকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। হাসপাতালে পোকামাকড়ের উপদ্রব নিয়ে তিনি বহুবার সরব হয়েছেন। গত মাসে তিনি এরকম একটি অভিযোগ করেন স্থানীয় পুরসভা পরিচালিত এক হাসপাতালের বিরুদ্ধেও। জানা গিয়েছে, শুধু এই চিকিৎসকই নন, সেখানকার অনেক চিকিৎসক ও নার্স ও মনে করেন হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর নয়।
প্রসঙ্গত, অস্ত্রোপচারের সময়ের প্রয়োজনীয় অনুকূল পরিবেশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনেক নিয়মনীতি জারি করেছে। তবে সবমিলিয়ে কোনওভাবেই অবস্থার উন্নতি হয়নি। আর তাই চিকিৎসক বারানওয়াল এবার এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications