রাজন্যার সিনেমায় আপত্তি 'অভয়া'র পরিবারের, হিন্দি গানের সঙ্গে রিলস! কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন
RG Kar Hospital Doctor Death: 'অভয়া'র পরিবারের চিঠি আদালতে জমা দিলেন নির্যাতিতার আইনজীবী। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিহত চিকিৎসকের ছবি-ভিডিও থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ পরিবারের। পাশাপাশি আরজি কর নিয়ে ছবি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন।
এই বিষয়ে অভয়ার পরিবারের তরফে আইনজীবী বলেন, মঙ্গলবার একটি সিনেমা প্রকাশ করছে ইউটিউবে। আরজি করে ঘটনা একটি স্পর্শকাতর বিষয়। প্রাথমিক পর্যায়ে তদন্ত। ছবি প্রকাশ কীভাবে তা নিয়ে প্রশ্ন অভয়ার আইনজীবীর। এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় (RG Kar Hospital Doctor Death) ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে (RG Kar Hospital Doctor Death)। মামলার শুনানিতে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানো হয়। এমনকি ছবি ব্যবহার করে হিন্দি গানের সঙ্গে রিলস করা হচ্ছে বলেও দাবি আইনজীবীর।
একই সঙ্গে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও নির্যাতিতার নাম সামনে এনেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা থাকায় তা শুনানি হয়।প্রধান বিচারপতি এই বিষয়ে রীতিমত আশ্চর্য হন। রাজ্য সরকার ছবির রিলিজ আটকাতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও এদিন বলেন সুপ্রিম কোর্ট।
পাশাপাশি নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্যাতিতার কোনও ছবি-ভিডিও ব্যবহার করা যাবে না বলেও এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ অন্যদিকে এদিন মামলার শুনানিতে আরজি কর ধর্ষণ এবং খুনের তদন্ত কতদুর এগোল? তা ফের জানতে চান সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
সেই মতো নতুন করে স্টেটাস রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জমা দেয়। মামলার তদন্ত কোন পর্যায়ে তা বিস্তারিত সেখানে উল্লেখ কাছে। যা দীর্ঘক্ষণ ধরে পড়েন প্রধান বিচারপতির বেঞ্চ। আর তা পরে প্রধান বিচারপতি বলেন, তদন্ত রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। একাধিক লিড রয়েছে। সিবিআইকে তদনবত চালিয়ে যাওয়ার কথা বলেন।
মামলার শুনানিতে অভয়ার শরীরের ক্ষত বিষয়টি উঠে আসে। ঘুমন্ত অবস্থায় চোখে কীভাবে আঘাত তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে সিবিআই চশমা এবং চুরি নির্যাতিতা পড়েছিল বলে জানায় রিপোর্ট। অন্যদিকে এদিন মামলার শুনানিতে হাসপাতালে জাল ওষুধের চক্রটি সামনে আনা হয়। অন্যদিকে থ্রেট কালচার সহ চিকিৎসকদের কর্মবিরতি সবটাই শুনানিতে উঠে আসে।












Click it and Unblock the Notifications