RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতাল ঘিরে ফেলল CISF! চলল রুট মার্চও

RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতাল ঘিরে ফেলল সিআইএসএফ। হাসপাতাল এবংফ মেডিক্যাল কলেজের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই ব্যাপক তৎপরতা শুরু হয়ে যায়। বুধবারেই ব্যাপক বাহিনী নিয়ে আরজি কর হাসপাতালে ছুটে যান সিআইএসএফের ডিজি সহ শীর্ষ আধিকারিকরা।

দফায় দফায় চলে বৈঠক। এমনকি কলকাতা পুলিশের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক চলে বলে জানা যাচ্ছে।আর এরপরেই আজ বৃহস্পতিবার কলকাতার অন্যতম পুরানো এবং ঐতিহাসিক হাসপাতাল মুড়ে ফেলল কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে, দুই কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital Doctor Death

যার মধ্যে বড় অংশের লেডি অফিসাররাও আছেন বলে জানা যাচ্ছে। বুধবার আরজি কর হাসপাতাল এবং কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকদের যে বৈঠক হয় সেখানেই হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) কত বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করে নেওয়া হয়।

এমনকি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের ঠিক কোথায় কোথায় বাহিনীকে মোতায়েন করা হবে তাও চূড়ান্ত করা হয়। বিশেষ করে স্পর্শকাতর জায়গা এবং গেটেই বাহিনীকে মোতায়েন করা নিয়েও আলোচনা হয়। এমন ২৬ টি পয়েন্টে বাহিনী মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, হাসপাতালের মধ্যেই সিআরপিএফের ক্যাম্প অফিস তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই ক্যাম্প অফিস কলকাতা অফিস তৈরি করে দেবে বলে খবর।

আর এরপরেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের সুরক্ষায় দু'কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সাধারণত ৮০ থেকে ১২০ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকে এক কোম্পানিতে। এদিন দু'কোম্পানি বাহিনী এসেছে।

অর্থাৎ এক সুপারিন্টেন্ডেন্ট-সহ প্রায় ১৫১ জওয়ান এদিন ঘিরে নিয়েছে গোটা এলাকাকে। যা খবর, তিনটে শিফটে গোটা হাসপাতালের উপর নজরদারি চালানো হবে। দায়িত্ব নেওয়ার আগে হাসপাতালের মধ্যে রুট মার্চ করেন জওয়ানরা।

অন্যদিকে জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালের গেটের বাইরে নিরাপত্তায় থাকবে কলকাতা পুলিশ। এছাড়াও ডাক্তার, নার্স সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর। গত কয়েকদিন আগেই আরজি করের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। আর সেই দাবি মেনেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+