মৃত স্ত্রীকে ৭ মাস ধরে সোশ্যল মিডিয়ায় জীবিত রাখলেন চিকিৎসক! রুদ্ধশ্বাস খুনের নেপথ্যে কী ঘটেছিল

গোরক্ষপুরের অত্যন্ত নামী চিকিৎসক ধর্মেন্দ্র প্রতাপ সিং। তাঁর প্রাক্তন স্ত্রী রাখী শ্রীবাস্তবের খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর মোড়।

গোরক্ষপুরের অত্যন্ত নামী চিকিৎসক ধর্মেন্দ্র প্রতাপ সিং। তাঁর প্রাক্তন স্ত্রী রাখী শ্রীবাস্তবের খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর মোড়। জানা গিয়েছে, ৬ মাস আগে রাখীকে খুন করে , তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাকটিভ রেখেছিলেন ধর্মেন্দ্র প্রতাপ সিং। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

মৃত স্ত্রীকে ৭ মাস ধরে সোশ্যল মিডিয়ায় জীবিত রাখলেন চিকিৎসক! রুদ্ধশ্বাস খুনের নেপথ্যে কী ঘটেছিল

পুলিশ জানতে পারে, নোপালে নিয়ে গিয়ে স্ত্রীকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় চিকিৎসক ধর্মেন্দ্র প্রতাপ। ঘটনায় ধর্মেন্দ্র ও তাঁর দুই শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, মৃত রাখীর দ্বিতীয় স্বামী মণীশকেও পুলিশ আটক করে জিজ্ঞসাবাজ চালাচ্ছে। তবে পুলিশি তদন্ত যত এগিয়েছে, ততই সন্দেহ স্পষ্ট হয়েছে রাখীর প্রাক্তন স্বামী ধর্মেন্দ্রর দিকে । গোরক্ষপুরের নামী নার্সিংহোমের অন্যতম কর্ণধার এই ধর্মেন্দ্র প্রতাপ সিং।

উল্লেখ্য, রাখী বহুদিন ধরে নিখোঁজ থাকায় পুলিশে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। তারপরউ পুলিশ তদন্তে নেমে প্রছম রাখীর দ্বিতীয় স্বামীকে আটক করে। কিন্তু পরবর্তীকালে রাখীর প্রথম স্বামী ধর্মেন্দ্রর গতিবিধি সন্দেহজনক হওয়াতেই ঘটনার গতিপ্রকৃতি আরও স্পষ্ট হয়। জানা গিয়েছে, ২০০৬ সালে চিকিৎসক ধর্মেন্দ্র সিং এর সংস্পর্শে আসেন রাখী। সেই সময়ে বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। পরবর্তীকালে গোপনে রাখীকেও বিয়ে করেন তিনি। তারপরই সম্পর্কের টানাপোড়েনে ধর্মেন্দ্রকে ছেড়ে মণীশকে বিয়ে করেন রাখী শ্রীবাস্তব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+