Heeraben Modi death: প্রধানমন্ত্রীর মা, কিন্তু কেন ছেলের কাছে থাকতেন না? জেনে নিন হীরাবেন মোদীর অজানা কাহিনী
Heeraben Modi death: প্রধানমন্ত্রীর মা, কিন্তু কেন ছেলের কাছে থাকতেন না? জেনে নিন হীরাবেন মোদীর অজানা কাহিনী
ছেলে প্রধানমন্ত্রী তবু কোনও দিন ছেলের কাছ থেকে একটি টাকাও নেননি হীরাবেন মোদী। এমনকী ছেলের কাছে দিল্লিতেও থাকতেন না তিনি। প্রধানমন্ত্রীর মা হিসেবে যে সুযোগ-সুবিধা তাঁর নেওয়ার কথা তার কোনও কিছুই তিনি নিতেন না। প্রধানমন্ত্রী নিজেই একটি সাক্ষাৎকাতে জানিয়েছিলেন সেকথা। খুব কম বয়সেই সংসার ত্যাগ করেছিলেন তিনি। তবে মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

ছেলের কাছ থেকে একটি টাকাও নেননি
ছেলে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তার মাকে দেখে কিন্তু কখনও মনে হয়নি তিনি প্রধানমন্ত্রীর মা। হীরাবেন মোদী সবসময় সাধারণ জীবন যাপন করতেন। একেবারে পাশের বাড়ির বাসিন্দা বলেই সাধারণ মানুষের কাছে ছিলেন হীরাবেন মোদী। অনেকেই জানেন না ছেলে প্রধানমন্ত্রী হলেও তাঁর কাছ থেকে একটি টাকাও কোনও দিন নেননি হীরাবেন মোদী। থাকতেন ছোট ছেলের কাছে। এমনকী ছেলে কাছে কোনও দিন একটা জিনিসও চাননি হীরাবেন।

কেন মোদীর কাছে থাকতেন না হীরাবেন
ছেলে প্রধানমন্ত্রী। দিল্লিতে বিশাল বাড়ি তাঁর। চাকর-বাকরের অন্ত নেই। তারপরেও তাঁর বাড়িতে থাকতেন না মা হীরাবেন। নিজে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, প্রথমে তিনি মাকে দিল্লিতে তাঁর বাসভবনে এনেছিলেন কিন্তু প্রতিদিন তাঁকে সময় দিতে পারতেন না। কাজের কারণে ব্যস্ত থাকতেন তিনি। একা একা থাকতে হত হীরাবেন মোদীকে। খুব কমই মায়ের সঙ্গে সময় কাটাতে পারতেন তিনি। সেকারণেই হীরাবেন মোদী নিজের বাড়িতে নিজের লোকের সঙ্গে থাকতে চেয়েছিলেন।

পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না
খুব অল্প বয়সেই ঘর ছেড়েছিলেন তিনি। সেকারণে বাড়ির কারোর সঙ্গেই তেমন যোগাযোগ ছিল না তাঁর। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি বাড়িতে যেতেন না। তবে মায়ের সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে যেতেন। প্রধানমন্ত্রী থাকাকালীনও মোদী কয়েকবার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েিছলেন। মায়ের সঙ্গে মাঝে মধ্যে গিয়ে মধ্যহ্ন ভোজন করতেন তিনি। গুজরাত বিধানসভা ভোটের দিনও তিনি মায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন।

প্রয়াত হীরাবেন
শুক্রবার ভোর রাতে মারা যান হীরাবেন মোদী। বুধবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১০০ বছর হলেও নিজের কাজ নিজেই করতেন তিনি। তবে বাইরে বেরোতেন না খুব বেশি। হুইল চেয়ারে করে ভোট দিয়েও এসেছেন তিনি। বুধবার মায়ের অসুস্থতার খবর পেয়ে আহমেদাবাদ ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পরে ফিরেও এসেছিলেন দিল্লিতে। বৃহস্পতিবার সকালে অবস্থার কিছুটা উন্নতি হলেও রাত থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। ভোরেই আসে দুঃসংবাদ। আর এক মুহূর্ত দেরি করেননি তিনি। সঙ্গে সঙ্গে উড়ে গিয়েছেন গুজরাতের আহমেদাবাদে।












Click it and Unblock the Notifications