হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি-সেবি যোগ নিয়ে বিস্ফোরক তথ্য, জানেন এই দুই অভিযুক্তকে
হিন্ডেনবার্গ রিপোর্টে সেবি কর্তাদের নাম উঠে এসেছে। যাঁদের সঙ্গে আদানিদের গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ। চেনেন কি সেই দুই অভিযুক্তকে। যাঁদের বিরুদ্ধে উঠছে এই গুরুতর অভিযোগ। কে এই মাধবী পুরী বুচ এবং ধবল বুচ।
আদানি-সেবি কর্তার যোগ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে হিন্ডেনবার্গ রিপোর্ট। এর আগে শেয়ার মার্কেটে কারচুপির অভিযোগ করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সেবির উপরে। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে সর্ষের মধ্যেই ভুত বলতে কোনও অসুবিধা নেই।

যাঁদের দিকে আঙুল তোলা হচ্ছে তাঁরা কে? সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ। যদিও হিন্ডেনবার্গ রিপোর্টে তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তাঁরা। হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছিল আদানিদের দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন তাঁরা। আদানিদের সঙ্গে বিদেশে বিপুল পরিমান শেয়ারের মালিক তারাও।
হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০১৫ সালের ৫ জুন, মাধবী এবং ধবল বুচ সিঙ্গাপুরে IPE Plus Fund 1 তৈরি করে। এখানেই শেষ নয় সেবি কর্তার সম্পত্তির হিসেব যা তাতে প্রায় চক্ষু চড়কগাছ হওয়ার উপায়। IIFL সূত্রে খবর সেবি কর্তা এবং তাঁর স্বামী ৮২৯,২২৭,০০০ টাকার সম্পদের মালিক।
২০২২ সালের ২ মার্চ সেবির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছিলেন মাধবী পুরী বুচ। তার আগে সেবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতর মার্কেট রেগুলেশন, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি দফতরের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেবির সঙ্গে যুক্ত হওয়ার আগে সাংহাইয়ে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের কনসলাল্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। এমনকী ICICI ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর পদেও ছিলেন তিনি।
অন্যদিকে তাঁর স্বামী ধবল বুচ ব্ল্যাকস্টোন এবংআলভারেজ ও মার্শালের সিনিয়র অ্যাডভাইসার পদে নিযুক্ত ছিলেন তিনি। সেই সঙ্গে গিন্ডান বোর্ডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদও রয়েছেন তিনি। ১৯৮৪ সালে IIT দিল্লির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে ইউনিলিভারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ প্রোকিওরমেন্ট অফিসার পদেও দীর্ঘদিন নিযুক্ত ছিলেন।












Click it and Unblock the Notifications