ISRO-NASA যৌথ মিশনে মহাকাশে পাড়ি দেবেন এই ভারতীয়, চিনে নিন তাঁকে

নাসার সঙ্গে হাত মিলিয়ে মহাকাশ অভিযান করছে ইসরো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয়কে পাঠানোর তোরজোর করা হচ্ছে। ইতিমধ্যেই সেই মহাকাশচারীকে নির্বাচন করে ফেলেছে ইসরো। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে নির্বাচিত করা হয়েছে।

Axiom-4 নামে মিশনটিতে ভারতীয় ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন তিনি। তাঁকে পাঠানো হবে স্পেস রিসার্চ সেন্টারে। ভারতের গগণযানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। অগস্টের প্রথম সপ্তাহ থেকেই তাঁদেরক প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছিল। তারপরে তাঁদের পাঠানো হবে মহাকাশে।

Isro

৪০ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। রাকেশ শর্মার পর প্রথম আন্তর্জাতিক মিশনে মহাকাশে পারি দেবেন তিনি। প্রাইমারি মিশন পাইলট হিসেবে থাকবেন তিনি। স্ট্যান্ড বাই হিসেবে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বালকৃষ্ণন নায়ারকে রাখা হয়েছে।

শুক্লা হবেন প্রাইম মিশন পাইলট। আর নায়ার ব্যাক আপ হিসেবে থাকবেন। ১৯৯৮ সালে ৩ এপ্রিল সোভিয়েত রাশিয়ার হয়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। সয়ুজ-টি মহাকাশয়ানে করে বায়ুসেনার ইউং কমান্ডার পাড়ি দিয়েছিলেন মহাকাশে। তিনিই ছিলেন ভারতের প্রথম নভশ্চর। এবার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা গেলে তিনি হবেন দ্বিতীয় ভারকতীয় মহাকাশচারী।

উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা শুক্লা। কার্গিল যুদ্ধ দেখে অনুপ্রেরণা পেয়েই তিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। একেবারেই কিশোর ছিলেন তিনি। এদিকে ভারত নিজস্ব উদ্যোগে মহাকাশে যান পাঠাচ্ছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে গগণযান। ২০২৬ সালে সেই অভিযান করবে ভারত। মহাকাশে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই গগণযান। অর্থাৎ তিন দিন ধরে মহাকাশে ঘুরে ফিরে আসবেন তাঁরা।

এর মধ্যেই শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি মহাকাশে যাবেন। পরে জানা যায় আসল সত্যিটা। অর্থাৎ মহাকাশে যাতায়াত এতোটাই সহজ করে তুলতে চাইছে ইসরো যে সেটায় যেকেই যাতে সফর করতে পারে। অনেকটা কয়েকদিনে জন্য মহাকাশে বেড়িয়ে আসা। কিন্তু সেই পর্যায়ে যেতে অনেকদিন সময় লাগবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+