সবচেয়ে দীর্ঘ ও সংক্ষিপ্ত বাজেট পেশ বক্তব্যের সময়কাল জানেন কি?‌ জানুন বাজেট নিয়ে অজানা তথ্য

সবচেয়ে দীর্ঘ ও সংক্ষিপ্ত বাজেট পেশ বক্তব্যের সময়কাল জানেন কি?‌ জানুন বাজেট নিয়ে অজানা তথ্য

১ ফেব্রুয়ারি ২০২২–২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদী সরকারের দ্বিতীয় সরকারের অধীনে এটা চতুর্থতম বাজেট অধিবেশন বলে জানা গিয়েছে। প্রত্যেক বছরের মতোই এ বছরও বাজেট নিয়ে দেশবাসীর একাধিক প্রত্যাশা রয়েছে। করোনা আবহে মানুষের পরিস্থিতি সত্যিই করুণ। ১ ফেব্রুয়ারির দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে দেশবাসী।

সকাল ১১টায় শুরু হবে বাজেট পেশ

সকাল ১১টায় শুরু হবে বাজেট পেশ

১ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে কেন্দ্রীয় বাজেটের ভাষণ শুরু হয়ে যাবে। এদিন লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন ও বাজেট পেশ করবেন। বছরের পর বছর ধরে এই বাজেট ভাষণের সময়কাল পরিবর্তিত হয়েছে। বাজেট উপস্থাপনা ৯০ থেকে ১২০ মিনিটের মধ্যে যে কোনো জায়গায় স্থায়ী হতে পারে।

 সবচেয়ে দীর্ঘ ও সংক্ষিপ্ত বাজেট পেশ

সবচেয়ে দীর্ঘ ও সংক্ষিপ্ত বাজেট পেশ

২০২০ সালে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ ভারতের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ছিল। এই ভাষণ চলেছিল ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে। ১৬০ মিনিট ধরে বাজেট পেশ হওয়ার পরও নির্মলা সীতারমন বাজেটের দু'‌টো পাতা পড়া শেষ করতে পারেননি এবং তাঁর বক্তব্য তখন সংক্ষিপ্ত করে দিতে হয়। ২০১৯ সালেও সীতারমন প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে বাজেট ভাষণ করেন, যা ২০০৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিংয়ের ২ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ বাজেট পেশের রেকর্ডকে ভেঙে দেন। যদিও শব্দের সংখ্যার দিক থেকে, মনমোহন সিং ১৮,৬৫০ শব্দ সমন্বিত দীর্ঘতম বাজেট বক্তৃতা দিয়েছেন। প্রসঙ্গত, ১৯৭৭ সালে অন্তর্বতী বাজেট পেশ করার সময় তৎকালীন অর্থমন্ত্রী এইচ এম প্যাটেল সবচেয়ে কম ৮০০ শব্দের বক্তব্য করেন।

 হালুয়া সেরিমনি হয়নি এ বছর

হালুয়া সেরিমনি হয়নি এ বছর

এ বছর বাজেটের ঐতিহাসিক রীতি '‌হালুয়া সেরিমনি'‌ পালন করা হয়নি করোনা ভাইরাসের জন্য। বাজেট প্রক্রিয়ায় মিষ্টত্ব আনতে এই রীতি পালন করা হয় প্রত্যেক বছর। বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতা দিয়ে। ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি সদনের উভয় কক্ষে বক্তৃতা রাখবেন তিনি। এই অধিবেশন দুই ভাগে অনুষ্ঠিত হবে - প্রথম অংশটি বাজেট অধিবেশনের হবে যা ১১ ফেব্রুয়ারি শেষ হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ৮ এপ্রিল।

 অর্থনৈতিক সমীক্ষা

অর্থনৈতিক সমীক্ষা

বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে সরকার। এবার অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হবে ৩১ জানুয়ারি। এই সমীক্ষা সংসদের টেবিলে রাখা হবে। এ জরিপে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হয়। গত এক বছরের সম্পূর্ণ হিসাব। বর্তমান অর্থনীতিতে কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং কীভাবে সেইগুলো মোকাবিলা করতে হবে সে বিষয়ে তথ্য দেওয়া হয় এই জরিপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+