জানেন Facebook-এর মধ্যে থাকে আরও একটা গোপন ইনবক্স! যেখানে মেসেজ জমা হতে থাকে কিন্তু কীভাবে
গত কয়েক বছর আগেও লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র মাধ্যম ছিল চিঠি! যদিও ধীরে ধীরে অবস্থার বদল হতে শুরু করে। চিঠির পর ফোন, এরপর ইমেলের মাধ্যমে দূরে থাকা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা শুরু হয়।
গত কয়েক বছর আগেও লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র মাধ্যম ছিল চিঠি! যদিও ধীরে ধীরে অবস্থার বদল হতে শুরু করে। চিঠির পর ফোন, এরপর ইমেলের মাধ্যমে দূরে থাকা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা শুরু হয়।
তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে। খুব সহজেই ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপের মতো মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলা যাচ্ছে। এমকি ভিডিওর মাধ্যমে দুরের জিনিস কাছাকাছি চলে আসছে।
তবে সবথেকে বড় ব্যাপার এই যে ফেসবুকের মাধ্যমে খুব সহজেই হারিয়ে যাওয়া বন্ধু, পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে।
ফেসবুক প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে এমন ভাবে জুড়ে গিয়েছে যে সব বয়সের মানুষের কাছে যেন সময় কাটানোর সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু জানেন ফেসবুক ম্যাসেঞ্জারে এমন একটা ফিচার রয়েছে যা অনেকেরই অজানা। এই প্রতিবেদনে সেই বিষয়টিকে আরও বিস্তারিত ভাবে তুলে ধরা হল-

বাক্সের মধ্যে আরও একটি বাক্স!
ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে যে ইনবক্স থাকে এর মধ্যে আরও একটি ইনবক্স আছে! অবাক হচ্ছেন শুনে!! হ্যাঁ অবাক হওয়ার মতোই বিষয়। এই ইনবক্সের বিষয়ে অনেকেই জানেন না। ফেসবুকে যে সমস্ত বন্ধু আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে তাঁরা আপনাকে মেসেজ পাঠালে সহজেই তা ইনবক্সে চলে আসে।
কিন্তু আপনার বন্ধু তালিকার বাইরেও এমন অনেকে আছে তাঁরা তো আপনাকে ম্যাসেজ করে। কিন্তু সেগুলি আপনি দেখতে পাচ্ছেন না! কিন্তু কোথায় যাচ্ছে সেই মেসেজগুলি?
ম্যাসেঞ্জার অ্যাপের ভিতরে থাকা আরও একটি ইনবক্সে সেগুলি জমতে থাকে। 'Message requests' নামে একটী ফোল্ডার তৈরি হয়ে যায়। সেখানে জমতে থাকে বন্ধুর তালিকাতে না থাকা লোকজনের পাঠানো মেসেজগুলি।

গোপনে থাকা এই ফিচার ব্যবহার করবেন কীভাবে?
কি অবাক লাগছে তো শুনে! ভাবছেন তো অপরিচিত কেউ মেসেজ করেছে কিনা? এই ইনবক্স খুলতে এবং মেসেজ দেখতে চাইলে সবার প্রথমে আপনি আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপ খুলে ফেলুন।
এই অ্যাপ খোলার পর আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনের বাঁদিকের উপরে আপনি আপনার প্রোফাইল ফোটো দেখতে পাবেন। ওই ফটোতে আপনি যখন ক্লিক করবেন একটা মেনু খুলে যাবে।
মেনুর প্রোফাইল কলমে দুটি পয়েন্ট হবে। 'Message requests' এর উপর যখনই আপনি ক্লিক করবেন গোপন ইনবক্স স্ক্রিনের উপর খুলে যাবে। ওখানে যে কোনও মেসেজ খোলার সঙ্গে সঙ্গে ফেসবুকে যে ওই মেসেজ পাঠিয়ছে তার ব্যাপারে বেশ কিছু তথ্য দেবে।
যতক্ষণ না ওই মেসেঞ্জের রিপ্লাই আপনি দেবেন ততক্ষন বিপরীতে থাকা ব্যক্তি বুঝতে পারবেন না যে আপনি মেসেজ পড়েছেন।

ফেসবুকে এমন অনেক জিনিস আছে যা আপনার অজানা
গোপন এই ইনবক্সেও বাইরেও ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপের অসাধারণ আরও একটা জিনিস আছে। কাউকে যদি আপনি কোনও মেসেজ পাঠানোর সময় কোনও কোড ব্যবহার করেন তাহলে লুকিয়ে থাকা বেশ কয়েকটি গেমস আনলোক করতে পারবে।
যদি আপনি কোনও বাক্সেট বলের ইমেজি পাঠান তাহলে একটী গেম খুলে যাবে। এমনই কিছু সুবিধা দেওয়া রয়েছে মেসেঞ্জারে যার মাধ্যমে আপনি আপনার বিন্ধুর সঙ্গে ম্যাসেঞ্জার অ্যাপে খেলতেও পারবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications