Ram Mandir: রামলালার পোশাক তৈরি করতে কতদিন সময় লেগেছে জানেন

বহুমূল্য পোশাকে সাজিয়ে তোলা হয়েছে রামলালাকে। জােনন কি তাতে সোনা রুপোর সুতো এবং জরি দিয়ে কাজ করা হয়েছে। ডিজাইনার মণীশ ত্রিপাঠি সেই পোশাক তৈরি করেছেন ৪০ দিন ধরে অর্থাৎ প্রায় দেড় মাস ধরে সেটি তৈরি করা হয়েছে।

অত্যন্ত নিপুণ ভাবে সেই পোশাকে নকশা তোলা হয়েছে। তাতে সোনা রুপোর সুতো ব্যবহার করা হয়েছে। ভারতে নামী ডিজাইনারদের মধ্যে একজন এই মণীশ ত্রিপাঠি। তিনি শুধু রাম লালার পোশাক তৈরি করেননি। এর আগে ভারতীয় ক্রিটেক দলেন জার্সিও ডিজাইন করেছেন। এমনকী ভারতীয় সেনা এবং বিএসএফের ইউনিফর্মও তৈরি করেছেন তিনি।

Ram Mandir

রামলালার পোশাক তৈরি করা খুব একটা সহজ কাজ হয়নি তাঁর পক্ষে। এমনই জানিয়েছেন ডিজাইনার। তিনি বলেছেন রামলালার পোশাক তৈরি করার জন্য অত্যন্ত নিষ্ঠা এবং মনোযোগের প্রয়োজ ছিল। এবং সেটা করেই তিিন এই কাজটি করেছেন। তবে এই কাজ করতে পেরে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছেন। যোগী আদিত্যনাথ যে তাঁকে এই কাজের সুযোগ দিয়েছে তার জন্য তিনি নিজেকে ধন্যবাদ বলে মনে করছেন।

গত ২২ জানুয়ারি তিনি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেদিন অরুণ যোগীরাজের তৈরি কষ্ণশিলার মূর্তিকে একেবারে অন্যরূপে দেখেছিল গোটা দেশ। রামলালার পরণে ছিল লাল হলুদ সিল্কের ধুতি এবং চাদর। তাতে ছিল সোনালি এবং রুপালি জড়ি এবং সুতোর কাজ। এই পোশাক তৈরির জন্য ডিজাইনারকে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। ১৫ জন শ্রমিককে নিয়ে কাজ করেছিলেমন তিনি। দিন রাত জেগে এক করে কাজ করতে হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন যে রামলালার মূর্তি যে শিল্পী তৈরি করেছিলেন সেই অরুণ যোগীরাজ তাঁকে পোশাক তৈরি করতে অনেক সাহায্য করেছিলেন। তিনি বলে দিয়েছিলেন রামলালার মূর্তির বাব কেমন থাকবে। কাশি থেকে তাঁতিদের দিয়ে বোনা হয়েছিল পোশাকের কাপড়। পিতাম্বরি রঙের সিল্কের কাপড়ের উপর সোনা এবং রুপোর জড়ি ও সুতো দিয়ে তৈরি করা হয়েছিল পোশাক।

পোশাকে সুতোর কাজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল শঙ্খ-চক্র-গদা-পদ্ম। সেই সঙ্গে হাতের তৈরি পশমিনা শাল তৈরি করা হয়েছিল অঙ্গবস্ত্রের জন্য। তার সঙ্গে একাধিক গয়না দিয়ে সাজানো হয়েছিল। সপ্তাহের সাত দিনে সাত রঙের পোশাক তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবারের জন্য হলুদ, শুক্রবারের জন্য সবুজ, শনিবারের জন্য নীল, রবিবারের জন্য গোলাপি এবং সোমবারের জন্য সাদা রঙের পোশাক তৈরি করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+