২২ জানুয়ারি একাধিক সরকারি হাসপাতালে ছুটি ঘোষণা, জেনে নিন বন্ধ থাকবে কোন কোন হাসপাতাল
২২ জানুয়ারি ঐতিহাসিক দিন। সেদিন একাধিক হাসপাতালে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দিল্লিতে এইমস সহ একাধিক সরকারি হাসপাতাল আগামী ২২ জানুয়ারি অর্ধদিবস বন্ধ থাকবে। অর্থাৎ রোগীরা অর্ধেক দিবস চিকিৎসা করানোর সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি দিয়ে দিল্লির একাধিক সরকারি হাসপাতাল জানিয়ে দিেয়ছে দুপুর আড়াইটে পর্যন্ত খোলা থাকবে হাসপাতালের আউটডোর পরিষেবা। তারপরে বন্ধ হয়ে যাবে। সাধারণত বিশেষ কয়েকটি দিনেই বন্ধ থাকে হাসপাতালের আউটোর পরিষেবা।

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন যে সরকারি হাসপাতালগুলি অর্ধদিবস বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে েদশের এক নম্বর সুপার স্পেশািলটি হাসপাতাল এইমস। তালিকায় রয়েছে সফদরজঙ্গ হাসপাতাল, রাম মনোহর লহিয়া হাসপাতাল। এই তিনটি হাসপাতালই দুপুর আড়াইটে পর্যন্ত খোলা থাকবে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেকারণেই বন্ধ থাকবে হাসপাতাল।ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়ে গিয়েছে সব কর্মী এবং চিকিৎসকদের।
আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও এমার্জেন্জি এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট নির্ধারিত সময় মতোই কাজ করবে। এবং তাতে এই ছুটি কার্যকর করা হবে না। এর আগে বার কাউন্সিলও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার আদলত ছুটি দেওয়ার আর্জি জানিয়েছে। বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে সেদিন আদালত ছুটি দিলে আইনজীবীরা সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারবেন।
আগামী ২২ জানুয়ারি দিল্লির এইমস হাসপাতালে অর্ধদিবস ছুটি ঘোষণা করার তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে িনশানা করে বলেছেন। শ্রীরামও হয়তো রাজি হতেন না সেই দিন স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখার জন্য। দুপুর আড়াইয়ে পর্যন্ত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলবে। সেকারণে সেই সমটুকু হাসপাতালের আউটোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এইমস হাসপাতালের মতো গোটা দেশের এই রকম প্রথম সারির হাসপাতালেও এই সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ প্রতিদিন এই হাসপাতালে দূর দূরান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা করাতে। দীর্ঘসময় ধরে তাঁরা অপেক্ষা করেন চিকিৎসা করানোর জন্য। এমনকী চিকিৎসা করাবেন বলে কনকনে ঠান্ডাতেও হাসপাতালের বাইরে রাত্তিরে থেকে যান তাঁরা। সেখানে হঠাৎ করে ২২ জানুয়ারি সকাল থেকে দুপুর আড়াইয়ে পর্যন্ত শুধু মাত্র রাম মন্দিরের উদ্বোধনের জন্য ছুটি ঘোষণার কোনও অর্থই হয় না বলে বিরোধীরা নিশানা করেছেন।












Click it and Unblock the Notifications