Waqf Bill: ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে কত জমি রয়েছে? আর এর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কত, জানেন কি?

বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ আজ সংসদে পেশ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস উভয়েই তাদের সাংসদদের সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছিল আগেই। সেই মত এদিন সংসদে হাজির ছিল প্রত্যেক দলেরই সাংসদরা। প্রশ্নোত্তর পর্ব শেষে বিলটি আলোচনা ও পাসের জন্য উপস্থাপন করা হবে বলে জানা যাচ্ছে। প্রস্তাবিত আলোচনার জন্য ৮ ঘণ্টার সময় নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ উপস্থাপন করেন এদিন। এর মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল উপস্থাপন করবেন, যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন এবং অন্যান্য ব্যাঙ্কিং সংক্রান্ত আইনে পরিবর্তন আনবে।

Waqf Board


ওয়াকফের সংজ্ঞা ও গুরুত্ব -

ওয়াকফ হল একটি ধর্মীয় বা দাতব্য সম্পত্তি দান, যা সাধারণত মুসলিম সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হয়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য এই তহবিল ব্যবহৃত হয়। ওয়াকফ সম্পত্তি একবার নির্ধারিত হলে তা হস্তান্তর বা বিক্রি করা যায় না। সরকারি তথ্য অনুযায়ী, ভারতে ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা ৯.৪ লক্ষ একর জমির সমান।


ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন সম্পত্তি -

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওয়াকফ বোর্ড ভারতে ৯.৪ লক্ষ একর জমির উপর নিয়ন্ত্রণ রাখে, যার আনুমানিক বাজার মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। এটি ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরেই দেশের বৃহত্তম জমির মালিক। ওয়াকফ বোর্ডের অধীনে বর্তমানে ৮,৭২,৩২৮টি স্থাবর এবং ১৬,৭১৩টি অস্থাবর সম্পত্তি নিবন্ধিত রয়েছে।

Take a Poll


সংশোধনী বিলের লক্ষ্য -

ওয়াকফ (সংশোধনী) বিলটি ১৯৯৫ সালের আইনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। যেমন -
১) ওয়াকফ বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ করা হবে।
২) দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে।
৩) ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা হবে।
৪) সম্পত্তির নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে।

১৯৯৫ সালের ওয়াকফ আইন দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের সম্মুখীন হয়েছে। সংশোধনী বিলের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছে এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তবে, এটি নিয়ে সংসদে যে তীব্র বিতর্কের ঝড় উঠবে, তা একপ্রকার নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+