নিয়োগ বিতর্কে আরও এক IAS অফিসার, কে এই অভিষেক সিং জানেন?
এবার আইএএস অফিসার নিয়োগেও প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতি। সম্প্রতি ট্রেনি আইএএস অফিসার পুজা খেন্দকরের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ পুজা খেন্দকার পোস্টাং পাওয়ার জন্য ভুয়ো সার্টিফিকেট পেশ করেছিলেন।
তারপরে আবার আরও এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যদিও অভিযুক্ত ব্যক্তি আইএএস অফিসার পদ থেকে ইস্তফা দিয়েছেন। অভিযুক্তের নাম অভিষেক সিং। ডিসএবিলিটি ক্যাটাগোরিতে আইএএস অফিসার পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও অভিষেকের নাচ এবং জিমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কীভাবে তাঁকে ডিসএবেল ক্যাটাগোরিতে নিয়োগ করা হল।

২০১১ ব্যাচের আইএএস অফিসার অভিষেক। ২০২৩ সালে আইএএস অফিসার পদ থেকে ইস্তফা দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি কেন্দ্র তার পদত্যাগপত্রের অনুমোদন দেয়। এদিকে চলতি লোকসভা নির্বাচনে জয়পুরে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি।
২০২২ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের অবজার্ভার পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। অভিযোগ ছিল পাবলিসিটি স্টান্টের। নির্বাচনী কাজে ব্যবহৃত সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। যদিও তার পাল্টা জবাবে সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তাঁর পোস্টে কোনও ভুল ছিল না। সরকারি কর্মচারী হিসেবে সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তিনি তুলতেই পারেন। জনগনের টাকাতেই সরকার সেই গা়ড়ি কিনেছে। জনগণের কাজেই তিনি গিয়েছিলেন। এবং জনসংযোগের কাজ করছিলেন। কাজেই কোনওটাই স্টান্ট ছিল না। আবার পাবলিসিটিও ছিল না।
গুজরাত বিধানসভা নির্বাচনের পর আর কাজে যোগ দেননি অভিষেক। এমনকী তাঁকে নোটিসও পাঠানো হয়েছিল। তার কোনও জবাবও তিনি দেননি। ২০১৫ সালে তিনবছর দিল্লি সরকারে ডেপুটেশনে ছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি। ২০২০ সালে মেডিকেল লিভ নিয়ে আবার উত্তর প্রদেশে ফিরে আসেন তিনি। তার পরও দীর্ঘ সময় তিনি উত্তর প্রদেশে কাজে যোগ দেননি।
২০২২ সালে উত্তর প্রদেশ সরকার তাঁকে সাসপেন্ড করে বিনা নোটিসে ছুটি নেওয়ার জন্য। এরই মধ্যে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে ফেলেছিলেন তিনি। নেটফ্লিক্সের একাধিক ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। তাঁর স্ত্রী আবার জৌনপুরের জেলা শাসক। আইএএস পদে নিয়োগের সময় অভিষেক দাবি করেছিলেন তিনি বিশেষ ভাবে সক্ষম। তাই সেই ছাড়ে তাঁর নিয়োগ করা হোক। কারণ হিবেসে তিনি দেখিয়েছিলেন তাঁর হাড় এবং মাংশপেশীকে সমস্যা রয়েছে। কিন্তু তাঁর জিম এবং নাচের ভিডিও প্রশ্ন তুলে দিয়েছে বিশেষ ভাবে সক্ষমতার কারণ নিয়ে।












Click it and Unblock the Notifications