দেশে প্রথম একই পরিবারের তিন সদস্য বাজেট পেশ করেছিলেন, জানেন সেটি কোন পরিবার

দেশে প্রথম একই পরিবারের তিন সদস্য বাজেট পেশ করেছিলেন, জানেন সেটি কোন পরিবার

আমজনতা চলতি বছরের পয়লা ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছেন। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের ২৬ নভেম্বর অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি প্রথম বাজেট পেশ করেছিলেন। সেমসয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর অধীনে ছিলেন। ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বাজেট পেশ করেছিলেন। সেই সময় তিনি বাজেট প্রস্তাব গুলি পেশ করেছিলেন। যেসময় অর্থমন্ত্রী টি টি কৃষ্ণমাচারী বা 'টিটিকে’ পদত্যাগ করেছিলেন।

 ইন্দিরা গান্ধী ১৯৭০ সালের বাজেট পেশ করেন

ইন্দিরা গান্ধী ১৯৭০ সালের বাজেট পেশ করেন

ঠিক ১২ বছর পর তাঁর কন্যা সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭০ সালের বাজেট পেশ করেন। ১৯৮৭ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বাজেট পেশ করতে হয়েছিল। সেই সময় অর্থমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর দেশে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বাজেট পেশ করেন ১৯৫৮-৫৯ সালে। যদিও সে সময় তাঁকে সহায়তা করেছিলে দেশের অর্থ মন্ত্রক।

দেশে মহিলা প্রথম বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী

দেশে মহিলা প্রথম বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী

দেশে মহিলা হিসাবে প্রথম বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী। যখন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ ১৯৬৯ সালে। আর সেই সময় ভারতের ১৪ টি বড় ব্যাঙ্ককে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। এই ঘটনার পর শুরু হয়েছিল দ্বন্দ্ব। কারণ সেই সময় অর্থমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই। ইন্দিরা গান্ধী কোনও রকম আলোচনা ছাড়াই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর দেশাই পদত্যাগও করেন। যদিও পড়ে পরে অর্থমন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন ইন্দিরা গান্ধী।

সেসময় ইন্দিরা গান্ধী কী ঘোষণা করেছিলেন

সেসময় ইন্দিরা গান্ধী কী ঘোষণা করেছিলেন

যখন ব্রিটিশ শাসিত দেশ ছিল তখন বাজেট পেশ হত বিকাল ৫টা থেকে। কিন্তু এখন বাজেট পেশ হয় সকাল ১১ টা থেকে। ইন্দিরা গান্ধীর পর দেশের মহইলা হিসাবে বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকের দায়িত্ব সামলানোর পর ইন্দিরা গান্ধী একটি বড় ঘোষণা করেছিলেন। সিগারেটের ওপর তিনি ৩ থেকে ২২ শতাংশ কর বাড়িয়েছিলেন। এটি কারার ফলে সেমসয় সরকারের লাভ হয়েছিল ১৩.৫০ কোটি টাকা। যদিও তখন তিনি প্রস্তাব দিয়েছিলেন ২,৬৩৭ কোটি টাকার।

১৯৮৭-৮৮ সালে বাজেট পেশ করেছিলেন রাজীব গান্ধী

১৯৮৭-৮৮ সালে বাজেট পেশ করেছিলেন রাজীব গান্ধী

১৯৮৭-৮৮ সালে বাজেট পেশ করেছিলেন রাজীব গান্ধী। সেসময় অর্থমন্ত্রী ছিলেন বিপি সিং। তিনি সরকার ছাড়ার পর অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন রাজীব গান্ধী। তাঁর পেশ করা বাজেটে তিনি বলেছিলেন ন্যূনতম কর্পোরেট করের প্রস্তাব। ১২,৫১২ কোটি টাকা তিনি প্রতিরক্ষা খাতের জন্য দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+