'আমাদের কি কার্টুনের মতো দেখতে?' বেজায় চটে কুমারাস্বামী আর কী বলে ফেললেন

'মিডিয়ার জন্য আমরা টিকে নেই, আমরা টিকে রয়েছি ৬.৫ কোটি রাজ্যবাসীর জন্য।.. ' মিডিয়া চ্যানেলগুলিকে নিয়ে এভাবেই নিজের মনোভাব স্পষ্ট করেছেন কন্নড়ভূমের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ।

'মিডিয়ার জন্য আমরা টিকে নেই, আমরা টিকে রয়েছি ৬.৫ কোটি রাজ্যবাসীর জন্য।.. ' মিডিয়া চ্যানেলগুলিকে নিয়ে এভাবেই নিজের মনোভাব স্পষ্ট করেছেন কন্নড়ভূমের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । তাঁর দাবি, এই যে মিডিয়া চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে ২৩ মে-র পর বিজেপি ক্ষমতায় এলেই সরে যাবে তাঁর সরকার, এগুলি এক্কেবারে ভ্রান্ত। তিনি জানিয়েছেন ,কর্ণাটকে 'রাহুল গান্ধী ও সিদ্দারামাইয়ার শুভেচ্ছাতে সরকার ভালোভাবেই চলবে।'

আমাদের কি কার্টুনের মতো দেখতে! বেজায় চটে কুমারাস্বামী আর কী বলে ফেললেন

মিডিয়ার ওপর আপাতত বেজায় চটেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, 'রাজনীতিকদে নিয়ে আপনারা কী ভাবেন? আপনারা ভাবেন খুবল সহজেই আমাদের নিয়ে মশকরা করা যাবে? কে আপনাদের ক্ষমতা দিয়েছে সবকিছু কটাক্ষের মাধ্যমে পেশ করতে ?আপনারা ভাবেন আমাদের কাজ নেই? আমাদের কি কার্টুনের মতো দেখতে?' কন্নড় মুখ্যমন্ত্রীর দাবি, মিডিয়া চ্যানেলগুলিতে রাজনীতিকদের যেভাবে দেখানো হয়, তাতে রাজনীতিকদের মান নামিয়ে দেওয়া হচ্ছে। এরজন্য তিনি একটি কড়া আইন নিয়ে আসবার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

প্রসঙ্গত, মিডিয়াতে রাজনীতিকদের নিয়ে যাবতীয় মশকরার বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ কুমারস্বামী।
এছাড়াও মোদীকে আক্রমণ শানিয়ে দেবেগৌড়া পুত্র জানিয়েছেন,' মোদী যখন কেদারনাথ বদ্রিনাথ যান,তখন তা 'তীর্থ' হয়ে যায় মিডিয়ার জন্য, আর আমরা গেলে সেটা টেম্পল রান হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+