বিজেপিকে ভোট দিলে মাথায় বসবে হিন্দু মুখ্যমন্ত্রী, পিডিপি বিধায়কের কথায় বিতর্ক

জম্মু
শ্রীনগর, ১২ নভেম্বর: বিজেপিকে ভোট দিলে একজন হিন্দু মুখ্যমন্ত্রী এসে আপনাদের মাথায় বসবে। এটা রাজ্যের কাছে একটা অভিশাপ হবে। তাই ওদের ভোট দেবেন না। এমন কথা বলে শোরগোল ফেলে দিলেন পিডিপি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি) নেতা পীর মনসুর।

জম্মু-কাশ্মীরে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। পাঁচ দফায় ভোট হবে। এই উপলক্ষে ভোটপ্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। এমনই একটি নির্বাচনী সভায় বুধবার ভাষণ দিচ্ছিলেন পিডিপি-র বিধায়ক। বিজেপির নাম সরাসরি উল্লেখ করেননি। কিন্তু বলেছেন, জম্মু-কাশ্মীরের কিছু দল একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করছে। ওই সাম্প্রদায়িক দল বা তার সহযোগীদের ভোট দিলে ওরা যদি ক্ষমতায় আসে, তা হলে একজন হিন্দু মুখ্যমন্ত্রীকে মাথায় বসিয়ে দেওয়া হবে। এটা হবে কাশ্মীরের পক্ষে অভিশাপ। তাঁর মতে, কাশ্মীরে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। তাই এই সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী হওয়া বাঞ্ছনীয়।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তারা অভিযোগ জানাতে চলেছে নির্বাচন কমিশনের কাছে।

জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ডে ২৫ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ। পরবর্তী ভোটগ্রহণ হল যথাক্রমে ২, ৯, ১৪ এবং ২০ ডিসেম্বর। ভোটগণনা হবে ২৩ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+