ডেল্টা ভ্যারিয়েন্টের আতঙ্ক, ভারত সফরে নিষেধাজ্ঞা আরব আমিরশাহির
ডেল্টা ভ্যারিয়েন্টের আতঙ্ক, ভারত সফরে নিষেধাজ্ঞা আরব আমিরশাহির
করোনা সংক্রমণের আশঙ্কায় ভারত সফরে নিষেধাজ্ঞা জারি করল আরব আমির শাহি। শুধু ভারত নয় পাকিস্তান, নেপাল, বাংলাদেশ সহ ১৩ দেশের সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গত ১৪ দিন যাঁরা ভারতে কাটিয়েছে বা ভারত থেকেছেন তাঁদের দুবাইয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেটা ২৩ জুনের পর থেকে ধীরে ধীরে শীথিল করা হয়েছিল।

ভারত সফর নিষেধ
ভারতে শেষ হয়নি টিকাকরণ। চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় তরঙ্গ। যেকোনওমুহূর্তে ভারতে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ। দেশবাসীকে সুরক্ষিত রাখতে তাই আগে থেকেই পদক্ষেপ করল সংযুক্ত আরব আমির শাহি সরকার। দুবাইয়ে ভারত থেকে আসার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ দুবাইয়ে অসংখ্য ভারতীয়ের বাস। কিন্তু গত ১৪ দিন যাঁরা ভারতে থেকেছেন তাঁরা দুবাইয়ে প্রবেশ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ২৩ জুন থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আরও ১৩ দেশের সফরে নিষেধাজ্ঞা
শুধু ভারত নয় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম , নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া সহ একাধিক দেশে সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার ডেল্টা সংক্রমণ থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখতেই এই নির্দেশিকা জারি করেছে আরব আমিরশািহ সরকরা।

পর্যটনের মরশুম
জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। তখনই দুবাইয়ে বিদেশি পর্যটকরা ভিড় করতে শুরু করেন। তাই আগে থেকেই সতর্ক দুবাই প্রশাসন। যাঁদের করোনা নেগেিটভ রিপোর্ট রয়েছে ৪৮ ঘণ্টা আগের। এবং যাঁরা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন তাঁরাই কেবল দুবাইয়ে সফর করতে পারবেন বলে জানানো হয়েছে।

বিশেষ ক্ষেত্রে ছাড়
তবে উচ্চ পদস্থ সরকারি আধিকারী,কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রের দূতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে। কারণ একে কাজের সমস্যা তৈরি হতে পারে বলেই তাঁদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে তাঁদের প্রতিনিয়ত করোনা পরীক্ষার মধ্যে থাকতে হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications