ভক্তদের থেকে নেন না এক পয়সাও! কীভাবে ভোলে বাবার একের পর এক বিলাসবহুল আশ্রম, টাকার উৎস কী?

Hathras Stampede: গত মঙ্গলবার ২ জুলাই সুরজ পাল ওরফে ভোলে বাবার সৎসঙ্গ চলার সময় পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন প্রায় ৩০ জন। বাবা হওয়ার আগে তিনি ছিলেন উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল। আর আধ্যাত্মিক জগতে প্রবেশের পরে নাম পরিবর্তন করে নারায়ণ সাকার হরি রাখেন। কিন্তু ভক্তরা তাকে ভোলে বাবা বানিয়ে দেন।

হাসরাসের দুর্ঘটনার পরে আপাতত জানা গিয়েছে ভোলে বাবার অন্তত ২৪ টি বিলাসবহুল আশ্রম রয়েছে। তার স্থাব-অস্থাবর সম্পত্তির মূল্য অন্তত একশো কোটি টাকার। ভোলে বাবা অন্তত ২৫ থেকে ৩০ টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করেন।

bhole baba

সব থেকে বড় বিষয় হল, ভোলে বাবা অনুগামীদের কাছ থেকে একটা পয়সাও নেন না। তারপরেই তিনি কী ভাবে এতগুলো বিলাসবহুল আশ্রম তৈরি করলেন, কীভাবেই বা তার গাড়ির কনভয়ের তেলের পয়সার জোগার হয়, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মইনপুরীর বিচুয়া গ্রামে তার ২১ বিঘা জমি জুড়ে একটা আশ্রম রয়েছে। ওই জমি বাবাকে দিয়েছেন মইনপুরীর বিনোদ আনন্দ। জমি পাওয়ার পরে ভক্ত-অনুগামীরা আশ্রম তৈরির জন্য অনুদান সংগ্রহ করেন। এলাকার প্রায় দুশো জন ভোলে বাবাকে দশ হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন বলে জানা গিয়েছে। যারা এই দান করেছেন, তারা মইনপুরীতে বাবার সেবাদার কমিটির অন্তর্ভূক্ত।

আশ্রমের গেটে যারা দান করেছেন, তাদের নাম লিখে রাখা হয়েছে। তবে মইনপুরীর আশ্রমে এর মধ্যে প্রথমে রয়েছে বিনোদ আনন্দের নাম। তারপর যারা টাকা দিয়েছেন তাদের নাম রাখা হয়েছে। তবে যারা একহাজার থেকে দশ হাজার টাকা দান করেছেন, তাদের নাম সেই তালিকায় রাখা হয়নি।

উত্তর প্রদেশে মোটামুটি প্রত্যেকটি জেলাতেই আলাদা আলাদা কমিটি রয়েছে ভোলে বাবার। সেই কমিটিই আশ্রম তৈরি করছে। তবে গবির ভক্ত কিংবা অনুগামীরা জানাচ্ছেন, তাদের কোনও রকমের অনুদান দিতে হয় না।

হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশাসন যাকে প্রধান অভিযুক্ত করেছে, সেই দেবপ্রকাশ মধুকর দাবি করেছেন, তিনিই ২ জুলাইয়ের সৎসঙ্গের প্রধান সংগঠক এবং তহবিল সংগ্রহকারী। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, কিছু রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ রাখে। রাজনৈতিক দলের তহবিল থেকে ভোলে বাবাকে টাকা দেওয়া হয় কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+