রমরমা প্রতারণা, ফোনে এটিএম কার্ডের নম্বর-পিন চাইলে 'না' বলুন

গত কয়েকদিন ধরে কলকাতা ও শহরতলিতে ব্যাঙ্কের নাম করে প্রতারণার ঘটনা ঘটছে। ফোন করে গ্রাহকদের বলা হচ্ছে, "রিজার্ভ ব্যাঙ্ক থেকে বলছি।আপনার এটিএম কার্ড শীঘ্রই 'ডিঅ্যাক্টিভেট' হয়ে যাবে। তাই বর্তমান কার্ডের নম্বর ও পিন দিয়ে দিন। বাড়ির ঠিকানায় নতুন কার্ড পৌঁছে যাবে এক সপ্তাহে।"
সরল বিশ্বাসে কার্ডের নম্বর ও পিন দেওয়ার কয়েক ঘণ্টা পরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। কারও আংশিক, কারও বা পুরো টাকাই হাওয়া হয়ে যাচ্ছে। গত ১০০ দিনে শুধু সল্ট লেকেই এমন ঘটনা ঘটেছে ১১টি।
অথচ রিজার্ভ ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্ক থেকে গ্রাহকদের ফোনে, ই-মেইলে বারবার সতর্ক করা হয় যে, এভাবে কেউ ডেবিট কার্ডের নম্বর-পিন চাইলে দেবেন না। তবুও মানুষ ঘাবড়ে গিয়ে তা দিয়ে দিচ্ছেন। গ্রাহকদের নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর সবই জানা থাকছে প্রতারকদের। তাই এ সব বললে মানুষ বিশ্বাস করছেন। কীভাবে গ্রাহকদের সব তথ্য প্রতারণা চক্রের কাছে যাচ্ছে, তা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখা তদন্তে নেমেছে।












Click it and Unblock the Notifications