নতুন গাড়ি নয়, টাকা সাশ্রয় করুন, মন্ত্রীদের নির্দেশ নরেন্দ্র মোদীর

ক্ষমতায় এক মাস পূর্ণ করার পর ফের একবার তিনি ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষকে। বলেছেন, সাধারণ মানুষের আশীর্বাদ না থাকলে এত বিপুল ভোট পেয়ে তিনি ক্ষমতায় আসতে পারতেন না। আর তাই মন্ত্রীদের পেছনে বেশি টাকা খরচ না করে তা দিয়ে জনকল্যাণ করতে চান নরেন্দ্র মোদী। সেই কারণে নতুন গাড়ি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন।
ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীদের জন্য অনেকগুলি নতুন গাড়ি কেনা হয়। টয়োটা ইনোভা, হোন্ডা অ্যাকার্ড ইত্যাদি দামি গাড়ি কেনা হয়েছিল। এনডিএ সরকারের মন্ত্রীরা কেউ কেউ বলেছিলেন, ওই পুরনো গাড়িগুলি তাঁরা ব্যবহার করার পক্ষপাতী নন। কয়েকজন মন্ত্রী এই মর্মে উল্লেখ করে নতুন গাড়ি কেনার অনুমতি চান। কিন্তু সেই অনুমতি সটান খারিজ করে দেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের সাধারণ মানুষ যদি কষ্ট স্বীকার করে, আপনারাই বা করবেন না কেন? আপনারা তো জনগণের সেবক।
শুধু তাই নয়, একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও মন্ত্রকে যদি এক লক্ষ টাকা বেশি দামের কোনও জিনিস কেনা হয়, তা হলে আগে তাঁর মঞ্জুরি হাসিল করা জরুরি। নরেন্দ্র মোদী মনে করছেন, এই ব্যবস্থার ফলে অপচয় কমিয়ে কোষাগারের হাল ফেরানো সম্ভব হবে।
সরকারি অপচয় রোখার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও অর্থ মন্ত্রককে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুদ্রাস্ফীতি কমিয়ে কীভাবে আর্থিক বিকাশের গতি ত্বরান্বিত করা যায়, সেই ব্যাপারে দিশা দেখাতে আসন্ন বাজেটে একগুচ্ছ প্রস্তাব রাখা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications