'দো হাজার বিশ, হটাও নীতীশ', বিহার নির্বাচনের জন্য জেল থেকে বসেই লালু যাদবের প্রস্তুতি শুরু
২০২০ সালে ভারতীয় রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক ঘটনা হতে চলেছে দিল্লি ও বিহারের বিধানসভা নির্বাচন।
২০২০ সালে ভারতীয় রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক ঘটনা হতে চলেছে দিল্লি ও বিহারের বিধানসভা নির্বাচন। নাগরিকত্ব সংশোধনী আইন পরবর্তী সময়ে এই দুই এলাকার নির্বাচন যেমন বিজেপি ও বিজেপি জোটের জন্য লিটমাস টেস্ট, তেমনই বিরোধীরাও ভারতীয় রাজনীতিতে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার পরীক্ষা খানিকটা হয়ে যাবে এই নির্বাচনে। এদিকে, পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িত লালুপ্রসাদ যাদব জেলের ভিতরে বসেই শুরু করে দিলেন নিজের প্রস্তুতি পর্ব।

জেল থেকে বসে লালুর টুইট
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব আপাতত জেলের মধ্যে বন্দি। পশুখাদ্য কেলেঙ্কারি ইস্যুতে তিনি আপাতত জেলের ভিতরে রয়েছেন। আর সেখান থেকেই বিহার নির্বাচনে লড়াই নিয়ে টুইট বার্তায় , নিজের 'লড়াকু' মনোভাব আরও স্পষ্ট করলেন লালু প্রসাদ যাদব।

রাঁচি জেল থেকে টুইট
রাঁচির জেল থেকে এক টুইটে লালু প্রসাদ যাদব লেখেন, 'দো হাজার বিশ, হটাও নীতীশ'। আর এই বার্তা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরজেডি জোট ভাঙার পর এবার কোমর বেঁধে জেডিইউয়ের বিরোধিতায় নামতে চলেছে। আর সেই মর্মেই তিনি লেখেন, 'দোহাজার বিশ ,হটাও নীতীশ'।

নীতীশকে তোপ লালুর!
নীতীশ কুমারের সরকারকে তোপ দেগে, লালুর দাবি, কেন্দ্রীয় সরকারের নীতী আয়োগ জানিয়েই দিয়েছে , নীতীশের জোট সরকার 'বড় শূন্য' পেয়েছে বিহারের উন্নয়নের নিরিখে। ভাঙা রাস্তা, বিদ্যুতের অভাব, রক্তপাতে বিহারকে ঢেকে দিয়েছেন , নীতীশ বলে দাবি লালুপ্রসাদের।

' হিসাব দো, হিসাব লো' এর পাল্টা
বিহার নির্বাচন নিয়ে গোবলয় রাজনীতির জমি ইতিমধ্যেই তপ্ত হয়ে গিয়েছে। বিহারের বিভিন্ন জায়গায় নীতিশ বনাম লালু রাজত্বের তুলনা টেনে পোস্টার পড়েছে। যেখানে লালুপ্রসাদের পার্টির কাছে উন্নয়নের 'হিসাব' জানতে চাওয়া হয়েছে। আর তার জন্য পোস্টারে লেখা হয়েছে, ' হিসাব দো হিসাব লো । '












Click it and Unblock the Notifications