ব্রাহ্মণরা এসেছেন রাশিয়া থেকে, তাদের সেখানে ফেরত পাঠানো উচিত! RJD নেতার মন্তব্যে বিতর্ক
ব্রাহ্মণরা সমাজে বিভাজন তৈরি করেছিলেন। এমন অভিযোগ রয়েছে। সমাজ এখনও ব্রাহ্মণ্যবাগ থেকে মুক্ত হতে পারেনি, সেই কথাও বলেন অনেকে। তবে লালপ্রসাদ যাদবের দলের নেতা যে মন্তব্য করেছেন, তা নিয়ে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। ব্রাহ্মণরা আর যাই হোন ভারতীয় নন বলে মন্তব্য করেছেন ওই নেতা।
আরজেডি নেতা যদুবংশ কুমার যাদব সম্প্রতি বিহারের সুপলে এক অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছেন ডিএনএ পরীক্ষায় দেখা গিয়েছে ব্রাহ্মণরা রাশি-সহ অন্য ইউরোপীয় দেশের, তারা কোনওভাবেই ভারতীয় নন।

আরজেডি নেতার অভিযোগ ব্রাহ্মণরা মানুষকে বিভক্ত করে শাসন করার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, ব্রাহ্মণদের এখান থেকে তাড়াতে হবে আর তাদের উৎসস্থলে ফেরাতে হবে। ২৯ এপ্রিল এই বিবৃতি দিয়েছিলেন আরজেডি নেতা যদুবংশ কুমার যাদব।
সনাতন ধর্মে চারটি বর্ণের উল্লেখ রয়েছে। তা হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই চারটি বর্ণ তৈরি হয়েছিল কাজের ভিত্তিতে। কিন্তু পরবর্তী সময়ে তা জন্মের ভিত্তিতে অনুসরণ করা শুরু হয়। সেখানে আরজেডি নেতার কথা বিতর্ক তৈরি হয়েছে।

সাধারণভাবে বিয়ে হোক কিংবা সন্তানের নামকরণ কিংবা পবিত্র অনুষ্ঠান, প্রত্যেকটি কাজে হিন্দু ধর্মে অধিকাংশ ক্ষেত্রে এখনও ব্রাহ্মণদের প্রয়োজন হয়। এমন কী মৃত্যুর পরে আত্মার শান্তির জন্যও ব্রাহ্মণদের প্রয়োজন। যাঁরা ব্রাহ্মণ, তারা সাধারণভাবে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে থাকেন।
রামায়ন-মহাভারতের মতো প্রাচীন মহাকাব্যে, বেদ ও পুরাণে ব্রাহ্মণদের কথার উল্লেখ রয়েছে। তারপরেও কীভাবে এবং কোথা থেকে আরজেডি নেতা এই তথ্য পেলেন এবং তা নিয়ে সাধারণের সামনে বক্তব্য রাখলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications