তামিলনাড়ুতে ফের উপনির্বাচনে জয় ডিএমকে-র, মাত্র ১টি আসন পেল শাসক দল এআইএডিএমকে

তামিলনাড়ুর ভেলোর আসনে লোকসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল ডিএমকে এদিনও জয় ছিনিয়ে নিয়েছে।

লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল বিজেপির সঙ্গী দল এআইএডিএমকে-র। তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে প্রায় সব জায়গায় পরাজিত হয়েছিল বিজেপি-এআইএডিএমকে জোট। পরবর্তী সময়ে উপনির্বাচনেও জয় পেয়েছে ডিএমকে। এদিন তামিলনাড়ুর ভেলোর আসনে লোকসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল ডিএমকে এদিনও জয় ছিনিয়ে নিয়েছে।

তামিলনাড়ুতে ফের উপনির্বাচনে জয় ডিএমকে-র, মাত্র ১টি আসন পেল শাসক দল এআইএডিএমকে

ডিএমকে প্রার্থী কাটির আনন্দ এআইএডিএমকে প্রার্থী এসি শনমুগমকে উপনির্বাচনে হারিয়ে দিয়েছেন। এই আসনে অবৈধ নগদ লেনদেনের কারণে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়।

তবে এদিন ফলাফল বেরোলে দেখা যায় ডিএমকে ৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে। ফলে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৮টিই ডিএমকে জোটের দখলে থাকল। রাজ্যের শাসক দল এআইএডিএমকে-র হাতে রইল মাত্র ১টি লোকসভা আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+