মমতার নীতিই নিচ্ছেন স্ট্যালিন! মোদী-রেড্ডির সাফল্যে প্রশান্তর পাড়ি দক্ষিণে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নিলেন ডিএমকে প্রধান এম কে স্টালিন। প্রশান্ত কিশোর ডিএমকের হয়ে কাজ করতে পারেন বলে জানা গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নিলেন ডিএমকে প্রধান এম কে স্টালিন। প্রশান্ত কিশোর ডিএমকের হয়ে কাজ করতে পারেন বলে জানা গিয়েছে। প্রশান্ত কিশোরের পূর্ব সাফল্যের কথা বিবেচনা করে নির্বাচনী প্রচারেতাঁকে সকাজে লাগাতে চাইছেন এমকে স্ট্যালিন। এর আগে তাঁকে পরামর্শদাতা করে সাফল্য পেয়েছিলেন নরেন্দ্র মোদী ও জগন্মোহন রেড্ডি।

বর্তমানে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন। সম্প্রতি উপনির্বাচনে তিনি তৃণমূলকে ফের সাফল্যের সরণিতে নিয়ে গিয়েছেন। এখন তাঁর সামনে টার্গেট কলকাতা পুরসভা-সহ ১০৮টি পুরসভা নির্বাচন। তারপর ২০২১ বিধানসভা নির্বাচন। আর এরই মাঝে এসে গেল তামিলনাড়ু থেকে ডিএমকের ডাক।
এই সপ্তাহের শুরুতে প্রশান্ত কিশোর ডিএমকে সভাপতি এমকে স্টালিনের সঙ্গে বৈঠক করেন। কোনও চুক্তি চূড়ান্ত হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে ডিএমকে আগামী ২০২১ সালের তমিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে।
আর প্রশান্ত কিশোর ২০২১-এ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য ডিএমকে-র প্রচারের নেতৃত্ব দিতে চলেছেন। ২০২১-এ তৃণমূলের প্রচার পরিকল্পনাও নিরূপণ করবেন তিনি। এর আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, কংগ্রেস, জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন বা করছেন।
তাঁর প্রথম বড় প্রচার ছিল ২০১১ সালে গুজরাটে। গুজরাটে নরেন্দ্র মোদীকে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে জয়লাভ করানোর পিছনে ছিল প্রশান্ত। তাঁর ক্ষুরধার মস্তিষ্কে ভর করেই ২০১৪ সালে মোদী দিল্লির রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৯-এ অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসতেও প্রশান্ত কিশোরকে ব্যবহার করেছিলেন জগন্মোহন রেড্ডি।












Click it and Unblock the Notifications