Waqf Amendment Act: ২০ কোটি সংখ্যালঘু মুসলিম মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন! আদালতে ছুটল ডিএমকে
Waqf Amendment Act: ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে নয়া চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদী সরকার! বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে ((DMK)। এই বিষয়ে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন লোকসভার সাংসদ তথা ডিএমকে নেতা এ রাজা। তাৎপর্যপূর্ণ ভাবে ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়, সেখানে সদস্যও ছিলেন তিনি। যা খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।
শুনানিতে মামলা কোনদিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আবেদনে মামলকারী ডিএমকে নেতার যুক্তি, মোদী সরকারের নয়া ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) কার্যকর হলে তামিলনাড়ুর আনুমানিক ৫০ লাখ সংখ্যালঘু মুসলিম তো বটেই, দেশের ২০ কোটি সংখ্যালঘু মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করবে। ফলে এই বিষয়ে অবিলম্বে যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সেই দাবি জানানো হয়েছে।

অন্যদিকে ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করার দাবি জানিয়ে তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। এমনকী এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে। যদিও সেই আবেদনে মোদি সরকার সাড়া দেয় কিনা সেদিকেই সবার নজর। তবে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ দ্রুত কার্যকর করার পথে এগোচ্ছে সরকার। ইতিমধ্যে সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্য সভায় পাশ এই বিলে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া গিয়েছে।
আর এরপরেই এই আইনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে বেশ কয়েকটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। সেই তালিকায় AIMIM সাংসদ আসাদউদ্দিন, কংগ্রেস। আম আদমি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের তরফে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) সঞ্জীব খান্নার কাছে এই সংক্রান্ত মামলার শুনানি যাতে দ্রুত করা যায় সেই আবেদন জানানো হয়। আদা,লত সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছে একাধিক সংখ্যালঘু সংগঠন। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়তে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যেই একের পর এক মামলা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। যা নিঃসন্দেহে চাপ বাড়াবে কেন্দ্রীয় সরকারকে, মত আইনজীবীমহলের।












Click it and Unblock the Notifications