লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে দক্ষিণ ভারতে জোট করে ফেলল সিপিএমও
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা করে দিল সিপিএম।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইড়ু দক্ষিণ ভারতের দলগুলিকে এক ছাতার তলায় আনার কাজ করছেন। একদিকে তিনি যেমন কর্ণাটকের জেডিএসের সঙ্গে আলোচনা সেরেছেন, তেমনই চেন্নাইয়ে গিয়ে ডিএমকে নেতা এমকে স্তালিনের সঙ্গে দেখা করে জোটবার্তা দিয়েছেন। তবে এসবের মাঝেই দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা করে দিল সিপিএম।
|
ইয়েচুরির জোটবার্তা
এদিন চেন্নাইয়ে ডিএমকে সভাপতি স্তালিনের সঙ্গে দেখা করেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে জোটবার্তা দেন। ইয়েচুরি বলেন, আগামী লোকসভা নির্বাচনে ডিএমকে-র হাত ধরে তামিলনাড়ুতে তাঁরা নির্বাচনে লড়বেন।
|
স্তালিনের বক্তব্য
সীতারাম ইয়েচুরির সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। বিজেপিকে আগামী লোকসভা ভোটে হারাতে কী কী করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জোট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে স্তালিন জানান।
|
চন্দ্রবাবু-স্তালিন বৈঠক
দিন কয়েক আগে চন্দ্রবাবু নাইড়ু নিজে চেন্নাই গিয়ে স্তালিনের সঙ্গে আলোচনা করেন। বিজেপির বিরুদ্ধে মহাজোট হলে তাতে যে ডিএমকে অবশ্যই থাকবে তা বৈঠকের পরই জানাতে ভোলেননি স্তালিন। দক্ষিণ ভারতের আঞ্চলিক দলগুলিকে একসঙ্গে নিয়ে লড়ার কথাও আলোচনা হয়েছে সেই বৈঠকে।












Click it and Unblock the Notifications