কর্ণাটকে ক্ষমতায় থাকবে না তা ভোটের আগেই বুঝেছিল দল, বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেতার
কর্ণাটকে ক্ষমতায় থাকবে না তা ভোটের আগেই বুঝেছিল দল, বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেসের হেভিওয়েট নেতা ডিকে শিবকুমারের।
কর্ণাটকে পাঁচ বছর ক্ষমতায় ছিল সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার। ভালো কাজ করেছে দাবি করে এবারও সরকারে আসার অঙ্গীকার করেছিল। তবে ভোটে হারতে তো হয়েইছে উল্টে ১২২ আসন থেকে কমে ৭৮-এ নেমে যেতে হয়েছে। আর এটা যে হতে চলেছে তা নাকি ভোটের আগেই কংগ্রেস বুঝে গিয়েছিল। এমনটাই দাবি কংগ্রেসের হেভিওয়েট নেতা ডিকে শিবকুমারের।

তিনি বলেছেন, দিল্লির কংগ্রেস নেতারা ভোটের কয়েকদিন আগেই বুঝে গিয়েছিলেন এবারের ভোটে আশানুরূপ ফল হবে না। কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না।
তিনি নিজেও ঘটনা আন্দাজ করেছিলেন বলে দাবি করেছেন শিবকুমার। কংগ্রেস নেতা-কর্মীরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। যার ফলে মানুষ কংগ্রেসকে ভোট দেয়নি বলে শিবকুমার মনে করছেন।
কংগ্রেস-জেডিএস জোট নিয়েও তিনি যে আশাবাদী নন তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শিবকুমার। তবে পার্টি হাইকম্যান্ড চাওয়ায় তিনি জেডিএসের সঙ্গে জোটকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। এই জোট কতটা ভালো করবে তা মুখ্যমন্ত্রী হতে চলা এইচডি কুমাস্বামীর উপরে নির্ভর করছে বলে মনে করছেন এই কংগ্রেস নেতা।












Click it and Unblock the Notifications