Diwali 2023:'যেখানে জওয়ানরা সেটাই আমার অযোধ্যা', লেপচা সেনাছাউনিতে দীপাবলি উদযাপনে বার্তা মোদীর
আবারও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের ট্র্যাডিশন বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় মোদী সরকারের মেয়াদে এটাই শেষ দীপাবলি প্রধানমন্ত্রী মোদীর। হিমাচল প্রদেশের লেপচা সেনা ছাউনি থেকে তিনি বার্তা দিয়েছেন।
প্রধামমন্ত্রী মোদী বলেছেন, সকলের কাছে যেখানে রাম সেখানে তাঁদের অযোধ্যা। আমার কাছে যেখানে জওয়ানরা সেটাই আমার অযোধ্যা। আপনারা যেখানে সেখানেই আমার উৎসব। তিনি বলেছে ৩০-৩৫ বছর ধরে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন তিনি।

এবারও তিনি পৌঁছে গিয়েছিলেন দেশের উত্তরে লেপচা সেনা ছাউনিতে। সকালে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে
শুভেচ্ছা জানিয়ে তিনি উড়ে যান লেপচা সেনা ছাউনিতে। সেখানে জওয়ানদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান।ষ তাঁদের সঙ্গে কথা বলেন, গল্প করেন। তাঁদের সঙ্গে খাবার খান। মিষ্টি বিতরণ করেন।
সেখােনই বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন প্রতিবারই তিনি সেনা জওয়ানদের সঙ্গে দিপাবলি উদযাপন করেন। মোদী বলেছেন যেখানে জওয়ানরা সেখানেইই তাঁর উৎসব। যেখানে জওয়ানরা সেখানেই তাঁর অযোধ্যা। লোকে রাম যেখানে সেখানে অযোধ্যা বলে মনে করেন। তাঁর কাছে জওয়ানরাই আসল। সেকারণেই তিনি প্রতিবছর জওয়ানদের সঙ্গে উদযাপন করেন দীপাবলি।












Click it and Unblock the Notifications