Diwali 2023: আনন্দ, সমৃদ্ধি আর সুস্বাস্থ্য বজায় থাকুক সকলের, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

আজ দেশজুড়ে দীপাবলির উৎসব। আলোর উৎসবে ভাসবে গোটা দেশ। বঙ্গে অবশ্য কালী আরধনার দিন আজ। সকালেই দেশবাসীকে তাই দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় তিিন লিখেছেম আগামী দিন সকলের জীবন আনন্দ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

দেশ জুড়ে আলোর উৎসব চলবে আজ। আলোয় ভরে উঠবে সকলের বাড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও েদশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীকে নিরাপদে দীপাবলি উদযাপনের বার্তা দিয়েছেন তিিন। সেই সঙ্গে পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রেখে উৎসবের আনন্দে সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।

Narendra Modi

সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল এক্সে তিনি লিখেছেন একটি প্রদীপ যেন সকলের জীবন আলোয় ভরিয়ে দেয় এমন আনন্দ উদযাপন করুন। দেশের প্রতিটি গরিব মানুষের জীবন আলোয় ভরে উঠুক বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। সেই সঙ্গে পরিবেশের সুস্থতা যাতে বজায় থাকে সেভাবেই দীপাবলির আনন্দে মাতার বার্তা দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজ্যবাসী এবং দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জািনয়েছেন। গতকাল উত্তর প্রদেশ রেকর্ড গড়েছে অযোধ্যার দীপোৎসব করে। ২২ হাজার প্রদীপে সেজে উঠেছিল অযোধ্যায়। রাম রাজ্যের এই দীপোৎসব বিশ্বে রেকর্ড গড়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে এটাই ছিল শেষ দীপোৎসব।

গতকাল রেকর্ড গড়ার পর রবিবার সকালে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন যোগী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন আলোর উৎসবে ভরে উঠুক সকলের জীবন। সব অন্ধকার মুছে যাক আজ। ভগবান শ্রীরাম এবং মা সীতার আশির্বাদে সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দীপাবলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+