Diwali 2023: রাজস্থানে আতসবাজিতেও লেগেছে নির্বাচনের রং! জনপ্রিয় 'মোদী অ্যাটম বোমা'
Diwali 2023: সামনেই আলোর উৎসব দীপাবলি। সারা দেশে বাজারগুলি ব্যস্ত, প্রচুর কেনাকাটা চলছে। এই দীপাবলিতে বাজারে এসেছে অনেক নতুন ধরনের পটকা। বাদ যায়নি রাজস্থান। সেখানে তো ভোটের ব্যস্ততা। তারই মধ্যে সেখানে পরিবেশ বান্ধব পটকা পাওয়া যাচ্ছে। তবে তা এসেছে অল্প পরিমাণে।
কোনও পটকা কিংবা বাজি পরিবেশ বান্ধব কিনা, তার জন্য প্যাকিংয়ে একটি কোড দেওয়া থাকছে। গ্রাহক যাতে নিজেই নিশ্চিত হতে পারেন, যে আতসবাজি পরিবেশ বন্ধ কিনা। পরিবেশ বান্ধব আতসবাজির বিশেষত্ব হল, এতে বেরিয়াম নাইট্রেট কম পরিমাণে থাকায় দূষণ ৮০ থেকে ৯০ শতাংশ কমে যায়।

গত বছরের তুলনায় এবার অনেক বেশি দামে পটকা বিক্রি হচ্ছে। চলতি মাসেই রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই পরিস্থিতিতে আতসবাজিতে লেগেছে নির্বাচনের রং। বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে মোদী অ্যাটম বোমা। এছাড়াও সেখানে ফোরজি, ফাইভ জি চড়কি, ফ্ল্যাশ লাইট ক্যামেরা বোম ড্যান্সিং তারা বাতি, গরবা তারাবাতি, ফুলঝুড়ি চাহিদা রয়েছে বেশ।
বিক্রেতারা জানাচ্ছেন, বিগ শট, ব্রেকআউট স্পিনার, কালার চেঞ্জিং ডালিম, থ্রি স্টার, সুতলি বোমা এবং রকেট ক্রেতারা পছন্দ করছেন। এক বিক্রেতা বলছেন, পরিবেশবান্ধব আতশবাজি পোড়ালে দূষণ কমে যায়।
শীঘ্রই বাজারে আর নতুন ধরণের পটকা আসতে চলেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পরিবেশবান্ধব পপ আপ বোমা, রঙিন পেন্সিল, অভিনব পটকা এখন আতসবাজির দোকানে জনপ্রিয়। শিশুদের জন্য ট্রাই কালার জিরাফের মতো হাল্কা ক্র্যাকারও জনপ্রিয় হয়ে উঠেছে। জায়গার নিরিখে নাম অবশ্য ভিন্ন হয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications