INDIA ব্লকে আড়াআড়ি বিভাজন! দেবী লালের জন্মবার্ষিকীতে তৃণমূলের নিশানায় কংগ্রেস
আমন্ত্রণ সত্ত্বেও কংগ্রেস চৌধুরী দেবীলালের জন্মবার্ষিকীতে আইএনএলডির অভিনন্দন সমাবেশ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। এব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ এবং তৃণমূল কংগ্রেস, কংগ্রেসকে নিশানা করেছে।
অভিনন্দন সমাবেশে উপস্থিত থাকা তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন নাম না করে কংগ্রেসের দিকে ইঙ্গিত করে বলেছেন, বড় দলগুলিকে বিজেপিকে পরাস্ত করতে তাদের অহং ত্যাগ করা উচিত। তিনি আরও বলেন আপনার অহং আপনার পকেটে রাখুন। পাশাপাশি তিনি মহিলা সংরক্ষণকে জুমলা অ্যাখ্যা দেন। নতুন সংসদ ভবনকে হোটেলের সঙ্গে তুলনা করেন।

তৃণমূলের পরে জেডিইউও আইএনএলডির মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করেছে। এর বাইরে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন বিরোধীরা একা লড়াই করতে পারে না। বিরোধীরা তখনই জিববে যখন একসঙ্গে লড়াই করবে। তিনি কংগ্রেস-সহ সব দলের কাছে আহ্বান জানিয়ে বলেন, একসঙ্গে কাজ করলেই সফল হওয়া যাবে।
জেডিইউ নেতা কেসি ত্যাগী বিবৃতি দিয়ে বলেছেন, হরিয়ানায় জিততে হলে তাদেরকে আইএনএলডি এবং ওমপ্রকাশ চৌতালার কাছাকাছি থাকতে হবে। তিনি কটাক্ষ করে বলেন, কেউ বিজেপির কাছে ১০ টির মধ্যে ১০ টি আসনই হারাতে তৈরি, কিন্তু আসন বন্টনে তৈরি নয়। তিনি আরও বলেন আইএনএলডি না থাকলে শুধু হরিয়ানাতেই নয়, দিল্লিতেও ঐক্য হবে না।
সমাবেশে কংগ্রেসের না যাওয়ার পিছনের কারণও উঠে এসেছে। জানা গিয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীন কংগ্রেস নেতা ভূপেন্দর সিং হুডা আইএনএলডির সঙ্গে জোট তৈরির বিরুদ্ধে। এমন পরিস্থিতির কারণেই কংগ্রেস আইএনএলডির অভিনন্দন সমাবেশ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।
তবে আইএনএলডির অভিনন্দন সমাবেশ থেকে অনেকেই নিজেদেরকে সরিয়ে রেখেছেন। তাঁরা হলেন, নীতীশ কুমার, লালু যাদব, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, তেজস্বী যাদবের মতো নেতারা।
অন্যদিকে তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন এবং এনসির ফারুক আবদুল্লা, জেডিইউঃএর কেসি ত্যাগী ছাড়া ইন্ডিয়া ব্লকের অংশ হিসেবে যাঁরা অভিনন্দন সমাবেশ যোগ দিয়েছেন, তাঁরা হলেন, আরএলডির শাহিদ সিদ্দিকি, অকালি দলের সুখবীর সিং বাদল, ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ।
প্রসঙ্গত বলে রাখা ভাল আইএনএলডির নেতা অভয় চৌতালা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে, তাঁকে অভিনন্দন সমাবেশে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications