উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসার গাফিলতি
উন্নাও ধর্ষণ কাণ্ডে পুলিসের হেফাজতেই মৃত্যু হয়েছিল নির্যাতিতার বাবার। এই মৃত্যু হয়েছিল জেলের চিকিৎসকের গাফিলতিতেই। তদন্তে এমনই তথ্য উঠে আসছে।
উন্নাও ধর্ষণ কাণ্ডে পুলিসের হেফাজতেই মৃত্যু হয়েছিল নির্যাতিতার বাবার। এই মৃত্যু হয়েছিল জেলের চিকিৎসকের গাফিলতিতেই। তদন্তে এমনই তথ্য উঠে আসছে। গত বছর এপ্রিলে নির্যাতিতার বাবা অভিযুক্ত কুলদীপ সিংয়ের গ্রেফতারের দাবিতে যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তারপরেই রহস্যজনক ভাবে পুলিসের হেফাজতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ ছিল পুলিস হেফাজতে তাঁকে হত্যা করা হয়েছে। এই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, জেলের চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছিল নির্যাতিতার বাবার। বংশবাহাদুর সিং নামে ওই চিকিৎসক মেডিকেল রিপোর্টই জমা দেননি এতোদিন।
তদন্তকারীরা জানিয়েছেন সেদিন জেলা হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার গৌরব আগরওয়াল সেদিন ভাল চিকিৎসার জন্য নির্যাতিতার বাবাকে অন্য কোথাও রেফার করেনি। তাই শরীরের অবস্থা খারপ হলেও চিকিৎসার অভাবে মারা য়ান নির্যাতিতার বাবা।
তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতার বাবার অবস্থার অবনতি হলেও তাঁকে ভালো জায়গায় চিকিৎসার জন্য রেফার না করে পুলিসের দাবি মেনে ছেড়ে দেন সরকারি হাসপাতালের চিকিৎসক। সেই অসুস্থ শরীরেই তাঁকে হাসপাতাল থেকে জেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা না পেয়ে জেলেই মারা যান তিনি।
সূত্রের খবর এই ঘটনায় তদন্তকারীরা সরকারি হাসপাতালের দুই চিকিৎসককে জবাবদিহি করতে বলেছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন অভিযোগ প্রমাণে দুই চিকিৎসককে কড়া শাস্তি দেওয়া হবে।
অভিযোগ উন্নাও থানার মধ্যেই কুলদীপ সিংয়ের পাঠানো গুণ্ডারা নির্যাতিতার বাবাকে মারধর করেছিল। নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন ধর্ষণের অভিযোগ ফিরিয়ে নিতে অস্বীকার করায় তাঁর বাবাকে গাছে বেঁধে মারধর করা হয়েছিল।












Click it and Unblock the Notifications