ফের বিজেপির শক্তি বৃদ্ধি! যোগ দিচ্ছেন সরকার পক্ষের বিক্ষুব্ধ নেতা
বিক্ষুব্ধ আপ নেতা কপিল মিশ্রা, যাঁকে অধ্যক্ষ বিধানসভা থেকে বাতিল বলে ঘোষণা করেছিলেন, তিনি শনিবার বিজেপি যোগ দিতে যাচ্ছেন
বিক্ষুব্ধ আপ নেতা কপিল মিশ্রা, যাঁকে অধ্যক্ষ বিধানসভা থেকে বাতিল বলে ঘোষণা করেছিলেন, তিনি শনিবার বিজেপি যোগ দিতে যাচ্ছেন। শুক্রবার টুইট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওই নেতা। লোকসভা নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদীর হয়ে প্রচারের জন্য, দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল কপিল মিশ্রাকে বাতিল বলে ঘোষণা করেছিলেন।

যদিও ওই নেতা দাবি করেছেন, তিনি নিজেই আপ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন। সেখানে তিনি
অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, স্পিকারের সিদ্ধান্ত পুরোপুরি অবৈধ। কেননা আপের সদস্য পদে ইস্তফা দিয়েই তিনি বিজেপির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
কারাওয়াল নগরের বিধায়ককে ২৭ জানুয়ারি থেকে বাতিল বলে ঘোষণা করেছিলে দিল্লি বিধানসভার অধ্যক্ষ। এক নির্বাচনী সভায় তিনি বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications