দুর্নীতি মামলায় জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন জয়ললিতা

৭ অক্টোবর মঙ্গলবারই সিনিয়র আইনজীবী রাম জেঠমালানি যিনি জয়ললিতার মামলা লড়ছেন, জানিয়েছিলেন, তাঁর মক্কেল জামিনের আবেদনে সুপ্রিম কোর্টে যেকে পারেন।
মঙ্গলবার শারীরিক অসুস্থতা কারণ হিসাবে দেখিয়ে কর্ণাটক হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন জয়ললিতা। কিন্তু সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। তাঁরা বলেন, জয়ললিতাকে জামিন দিলে ভুল বার্তা যাবে। বরং নজির হিসাবে তাঁর সাজা বহাল রাখুক আদালত। দু'তরফে সওয়াল-জবাব শোনার পর বিচারপতি চন্দ্রশেখর জামিনের আর্জি খারিজ করে দেন।
গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় জয়ললিতাকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাঁকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা জরিমানা করা হয়। জয়ললিতার সঙ্গে সাজা হয়েছিল জয়ললিতার সঙ্গী শশীকলা, শশীকলার ছেলে শুধাকরণ এবং শশীকলার ননদ ইলাভারসীর। জয়ললিতার ১০০ কোটি টাকা সহ মোট ১৩০ কোটি টাকার জরিমানা হয় এই ৩ জনের।












Click it and Unblock the Notifications