Vande Sadharan Express: প্রকাশ্যে দেশের নয়া পুশ-পুল ট্রেনের ছবি! বাংলা যোগ কী জানেন?
Vande Sadharan Express: ভারতীয় রেলে বিপ্লব এনেছে বন্দে ভারত! আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনের আরও বেশ কয়েকটি সংস্করণ আসতে চলেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল হল বন্দে ভারত সাধারণ এক্সপ্রেস। যা কিনা পুশ-পুল লোকোমেটিভ সিস্টেমে চালানো হবে। আর এই ট্রেনটির পুশ-পুল লোকোমোটিভ তৈরি হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। এমনটাই জানা গিয়েছে।
ইতিমধ্যে দেশের নয়া পুশ-পুল ট্রেনের (Vande Sadharan Express) ছবি প্রকাশ্যে এনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকেই এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানা গিয়েছে।

এই ট্রেন বন্দে ভারতের (Vande Sadharan Express) মতো দেখতে হলেও থাকবে না এসি। তবে সেমি বুলেটের সমস্ত আধুনিক সুবিধাই এতে থাকবে। এমনকি এই ট্রেনের ভাড়াও অনেক কম হবে।
বিশেষ করে অনেকেই আছেন যারা বন্দে ভারতের (Vande Sadharan Express) মতো এলিট ট্রেনে চড়তে পারেন না। মূলত সেই সমস্ত মানুষের কথা ভেবে পুশ-পুল বন্দে ভারত ট্রেন নিয়ে আসতে চলেছে মোদী সরকার। এই ট্রেনটি যদিও সম্পূর্ণ তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে। ট্রেনটির পিছনে এবং সামনে লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন রয়েছে।
সেটিই ট্রেনটিকে সামনে এবং পিছনে ট্রেনে (Vande Sadharan Express) নিয়ে যায়। আর এই পুরো বিষয়টিকেই পুশ-পুল সিস্টেম বলা হয়ে থাকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর হোয়াটস অ্যাপ চ্যানেলে যে ছবি শেয়ার করেছে তাতে ট্রেনটি তৈরি হচ্ছে বলে বোঝা যাচ্ছে। কমলা এবং ধূসর রঙের ট্রেনটি।
🚨 Vande Sadharan, Non AC general version of Vande Bharat for common man is getting ready for trail run by end of this month. pic.twitter.com/zcHCGLF8DJ
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 11, 2023
আর সেই ছবি (Vande Sadharan Express) শেয়ার করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখছেন, 'পুশ-পুল লোকো প্রস্তুত হচ্ছে'। নয়া এই পুশ-পুল এই ট্রেনে চারটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ। রয়েছে ১২ টি নন-এসি স্লিপার কোচ। মোট ২২টি কোচ কোচ থাকবে গোটা ট্রেনটিকে (Vande Sadharan Express) । যেখানে দুটি পারসেল সহ গার্ড ভ্যানও থাকবে। প্রতিবন্ধী মানুষদের জন্যে নয়া এই পুশ-পুল ট্রেনে আধুনিক ব্যবস্থা থাকবে।
তবে কোন রুটে এই ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলা বন্দে সাধারণ ট্রেন (Vande Sadharan Express) একটি পাবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া জায়নি। তবে সবটাই ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications