Disaster Management: লক্ষ্য বিপর্যয় ব্যবস্থাপনা! আট হাজার কোটির তিনটি বড় প্রকল্প ঘোষণা অমিত শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বিপর্যয় ব্যবস্থাপনায় (Disaster Management) আট হাজার কোটির তিন বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে সব রাজ্যের দমকলের আধুনিকীকরণ, সাতটি বড় শহরে জল জমা কমানো এবং ১৭ টি রাজ্যে ধ্স সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রীদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যে কোনও জায়গায় বিপর্যয়ের কারণে মৃত্যু শূন্যে নামিয়ে আনতে চেষ্টা করার আহ্বান জানান। আপদা মিত্র প্রকল্পের অধীনে ৩৫০ টি দুর্যোগ প্রবণ জেলায় একলক্ষ স্বেচ্ছাসেবককে তৈরি রাখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দমকলের পরিষেবাগুলির আধুনিকীকরণ এবং সম্প্রসারণের জন্য সবকটি রাজ্যকে পাঁচহাজার কোটি টাকার সহায়তা দেওয়া হবে। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের তৈরি পরিকল্পনা রাজ্যগুলিকে পাঠানো হবে। তিনি বলেন, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সফলভাবে শতাব্দীর সব থেকে খারাপ মহামারীর মোকাবিলা (Disaster Management) করেছেন।
বড় মেট্রো শহরগুলিতে জল জমা কমাতে ২৫০০ কোটি টাকা দেওয়া হবে। এইসব শহরগুলির মধ্যে রয়েছে কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, হায়দরাবাদ এবং পুনে। এর বিস্তারিত পরিকল্পনাও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও ১৭ টি রাজ্যে ভূমিধসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ৮২৫ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন অমিত শাহ। তিনি আরও বলেছেন, কোনও দুর্যোগেই যাতে কোনও প্রাণহানি না হয় (Disaster Management), তা নিশ্চিত করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা একসঙ্গে কাজ করছেন। সরকারকে কাজ করতে হবে এবং সামনের দিকে অগ্রসর হতে হবে বলেও জানিয়েছেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনায় (Disaster Management) আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে জানিয়েছে তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, সারা দেশে সাতটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা (Disaster Management) কর্তৃপক্ষ রাজ্যগুলি পরিদর্শন করেছে। সেইসব রাজ্যে যাতে সম্ভাব্য বিপর্যয় এড়ানো যায়, সে কারণে কঠোর নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজ্যগুলিতে এব্যাপারে দুর্যোগ মোকাবিলায় আগেই ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন অমিত শাহ।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications