মাস্ক নয়, পরতে হবে মুখোশ! আনলক পর্যায়ে জিম খুলতে আরও যা সব নির্দেশিকা কেন্দ্রের

করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে দেশে। এই আবহেই দেশে শুরু হল দ্বিতীয় পর্যায়ের আনলক পর্ব। তৃতীয় পর্যায়ে আনলকের বিষয়ে নির্দেশিকা জারি করে বেশ কিছু বড় ঘোষণা করে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল যে ৫ অগাস্ট থেকে দেশে করোনা হটস্পট স্থানগুলি ছাড়া বাকি জায়গায় খুলতে চলেছে জিম ও যোগ সেন্টারগুলি। আর তার জন্যই এবার নির্দেশিকা জারি করল কেন্দ্র।

সাড়ে চার মাস পরে খুলছে জিম

সাড়ে চার মাস পরে খুলছে জিম

প্রায় সাড়ে চার মাস পরে বুধবার থেকে সারা দেশে খুলতে চলেছে জিম, যোগা সেন্টার। তার আগে সোমবারই এই জিম ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, জিমের মধ্যে দু'জন ব্যক্তির ভিতরে ন্যূনতম ৬ ফুটের দুরত্ব রাখতে হবে। পাশাপাশি, আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

পরতে হবে মুখোশ

পরতে হবে মুখোশ

পাশাপাশি, যে সব ব্যক্তি শারীরিক কসরত করছেন না, তাঁদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাঁরা শারীরিক কসরত করছেন তাদের পক্ষে মাস্ক পরে থাকা খুব কঠিন হবে বলে তাঁদের জন্য মুখোশ পরার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়াও, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ও বেশি পরিমাণে লোক একসঙ্গে না ঢুকতে দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

বন্ধ থাকবে স্কুল-কলেজ, সুইমিং পুল

বন্ধ থাকবে স্কুল-কলেজ, সুইমিং পুল

তবে কনটেনমেন্ট জোনের ক্ষেত্রে কোনও জিম কিংবা যোগা সেন্টার খোলা যাবে না বলেই জানানো হয়েছে। তবে স্পা, সুইমিংপুল, ম্যাসাজ পার্লার, শাওনা-র মতো কেন্দ্রগুলি খোলার ব্যাপারে এখনও ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার। স্কুল, কলেজ কোচিং সেন্টার এখনও বন্ধ থাকবে। এছাড়া রাত্রিকালীন কার্ফু উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এসবের পরও রাজ্য সরকারের অঞ্চল ভিত্তিক কোনও নির্দেশিকা থাকলে, তাই লাগু হবে বলে জানায় কেন্দ্র।

রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধই থাকবে

রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধই থাকবে

কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা মেট্রে রেল পরিষেবা, সিনেমা হল, পার্ক, থিয়েটার, খেলাধুলোর স্টেডিয়াম, রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধই থাকবে। তবে রেড জোনের বাইরে থাকা এলাকায় উপর উক্ত প্রতিষ্ঠান ছাড়া বাকি সব খোলা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়। এদিকে মেট্রে বন্ধের কথা বলা হলেও লোকাল রেল পরিষেবার বিষয়ে রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+