Maha Kumbh Mela: ৭৩টি দেশের কূটনীতিকরা পুণ্য স্নান সারবেন, ফেব্রুয়ারির প্রথম দিনে মহামিলন মহাকুম্ভে
Maha Kumbh 2025: গোটা বিশ্বের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে মহাকুম্ভ মেলা। আর এই প্রথমবার ৭৩টি দেশ থেকে পুণ্যস্নানে (Holy Dip) আসছেন কূটনীতিকরা (Diplomats)। তাঁর থেকেই যেটি উল্লেখযোগ্য, যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের কূটনীতিকরাও প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভে পবিত্র সঙ্গমে অমৃত স্নান সারবেন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান তাঁরা।
প্রয়াগরাজের গঙ্গার ঘাটে বৈচিত্র্যের মাঝে মিলন মহান। সূত্রের খবর, আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকেও কূটনীতিকরা যোগ দেবেন পবিত্র স্নানে। পয়লা ফেব্রুয়ারি ৭৩টি দেশের কূটনীতিক পবিত্র স্নানে অংশ্রগহণ করবেন। মহাকুম্ভের মাহাত্ম্য জানবেন তাঁরা। ইতিমধ্যেই এব্যাপারে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে।

বিদেশমন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে, পবিত্র সঙ্গমে স্নানের পাশাপাশি বড়ে হনুমান মন্দির ও অক্ষয়াবত পরিদর্শন করবেন বিদেশি কূটনীতিকরা। নৌকো করে তাঁরা সঙ্গমস্থল পরিদর্শনে যাবেন। সেখানে পুণ্যস্নান সেরে তারপর ওই স্থানে পরিবর্দশনে যাবেন তারা। এরপর তাদের নিয়ে যাওয়া হবে ডিজিটাল মহাকুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টারে। সেখানে আধুনিক প্রযুক্তির কৌশলে মহাকুম্ভের মাহাত্ম্য সম্পর্কে তাঁরা জানবেন।
এছাড়াও মহাকুম্ভ পর্ব সেরে উত্তরপ্রদেশের বিভিন্ন পয়েন্টে পরিদর্শন সারবেন তারা। একাধিক প্রদর্শনী ও সাংস্কৃতিক টুর করানো হবে তাদের। আখাড়া পরিদর্শন, যমুনা কমপ্লেক্স, অশোক স্তম্ভ-সহ অন্যান্য দ্রষ্টব্য স্থান ঘুরে দেখবেন তারা।
বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বামরৌলি বিমানবন্দরে বিদেশি অতিথিদের জন্য ভিআইপি লাউঞ্জ ও প্রাতঃরাশের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি অতিথিদের সঙ্গে থাকবেন একাধিক ট্যুর গাইডও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিশেষ নৌকোরও আয়োজন করা হয়েছে অতিথিদের জন্য।
যেসমস্ত দেশ থেকে কূটনীতিকরা মহাকুম্ভে আসছেন তাদের মধ্যে তাবড় দেশগুলি হল, জাপান, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ফান্স বাংলাদেশ, জার্মানি। এছাড়াও আর্মেনিয়া, স্লোভানিয়া, হাঙ্গেরি, বেলারুশ, সিচেলস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, অস্ট্রিয়া, পেরু, গুয়াতেমালা, মেক্সিকো, আলজিরিয়া, দক্ষিণ আফ্রিকা, এল সালভাডর, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, জর্ডন, জামাইকা-সহ নানা দেশের থেকে।
বাকি দেশগুলির তালিকায় রয়েছে, ইরিত্রিয়া, ফিনল্যান্ড, টিউনিসিয়া, ফ্রান্স, এস্তোনিয়া, ব্রাজিল, সুরিনাম, জিম্বাবোয়ে, মালয়েশিয়া, মাল্টা, ভুটান, লেসোথো, স্লোভাকিয়া, নিউজিল্যান্ড, কম্বোডিয়া, কিরগিজস্তান, চিলি, সাইপ্রাস, কিউবা, নেপাল, রোমানিয়া, ভেনেজুয়েলা, অ্যাঙ্গোলা, গায়ানা, ফিজি , কলম্বিয়া, সিরিয়া, গিনি, মায়ানমার, সোমালিয়া, ইতালি, বতসোয়ানা, প্যারাগুয়ে, আইসল্যান্ড, লাটভিয়া, নেদারল্যান্ডস, ক্যামেরুন, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, থাইল্যান্ড, পোল্যান্ড এবং বলিভিয়া।












Click it and Unblock the Notifications