(ভিডিও) নতুন ২০০০ টাকার নোট জলে ভিজলে কী হবে জানেন? দেখে নিন ভিডিও
নতুন ২০০০ টাকার নোট জলে ৩০ মিনিট ডুবিয়ে রাখার পর, কী হবে জানেন? না জানলে দেখুন এই ভিডিওটি।
নয়াদিল্লি, ১৪ নভেম্বর : গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। কেন্দ্রীয় সরকার ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করার পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষনা করতেই চারিদিকে হইচই পড়ে গিয়েছে।
নতুন ২০০০ টাকার নোটটি কেমন দেখতে হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ বলেছে এই নোট ফিনফিনে পাতলা, দেখতেও কেমন খেলনা টাকার মতো, কেউ আবার নতুন নোট নিয়ে বেজায় খুশি। হাতে নতুন ২০০০ টাকার নোট আসার পর নতুন নোটের সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়েছে।

এদিকে আসলে এই নতুন নোটের গুনগত মান কেমন তা নিয়ে একটি পরীক্ষামূলক ভিডিও ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ভিডিওটিই নতুন ২০০০ টাকার নোটের গুনগত মান নিয়ে আপনার সমস্ত কৌতুহলের উত্তর দেবে এই ভিডিওটিই।












Click it and Unblock the Notifications