Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওড়িশা ট্রেন দুর্ঘটনা ১০০ শতাংশ পরিকল্পিত, নাশকতার তত্ত্ব প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর

ওড়িশা তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনার মুখে পড়েছে। এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ১০০ শতাংশ পরিকল্পনা করে নাশকতার ছক কষা হয়েছে। ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় তিনিই প্রথম নাশকতার কথা উল্লেখ করেছেন।

তিনি ট্রেন দুর্ঘটনা নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, "দুর্ঘটনার পিছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না"। এই দুর্ঘটনা চার দশকের মধ্যে সবথেকে বড়ে ঘটনা বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় ২৮৮ জন যাত্রী নিহত হয়েছে। আহতের সংখ্যা সহস্রাধিক।

ওড়িশা ট্রেন দুর্ঘটনা ১০০ শতাংশ পরিকল্পিত ও নাশকতার ঘটনা!

বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি বালেশ্বরের সন্নিকটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তদন্ত ও ইঞ্জিনিয়ারদের পরীক্ষশ্রা-নিরীক্ষার পর রেলমন্ত্রক গতকাল মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে।

গত ১০ বছরে এই নিয়ে তৃতীয়বার কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি ট্রেন দুর্ঘটনার মামলার তদন্ত করবে। ২০১০ সিবিআই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্ত করেছিল। তার ৬ বছর পরে এনআইএ কানপুরে ট্রেন দুর্ঘটনার তদন্ত করেছিল। এ প্রসঙ্গে ত্রিবেদী বলেন, "ইন্টারলকিং সিস্টেমের কার্যকারিতা এবং এই ট্রেন দুর্ঘটনা নিয়ে আমার কাছে, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।

ওড়িশা ট্রেন দুর্ঘটনা ১০০ শতাংশ পরিকল্পিত ও নাশকতার ঘটনা!

তাঁর কথায়, "করমণ্ডল এক্সপ্রেসকে মেন লাইন থেকে লুপ লাইনে নিয়ে যাওয়া হয়েছিল। এই বিষয়টি একান্তভাবেই অনুসন্ধানের দরকার। তবে আমি ১০০ শতাংশ নিশ্চিত যে, এই দুর্ঘটনাটি নাশকতার কারণে হয়েছিল। এটি নিছক দুর্ঘটনা নয়।"

তিনি বলেন, সিগন্যান গ্রিন ছিল এবং ইন্টারলকিং সিস্টেম এইভাবে ত্রুটিপূর্ণ হওয়া অসম্ভব। একটি রেল ব্যবস্থায় এত কাকতালীয় ঘটনা ঘটে না। যদি একটি ইন্টারলকিং সিস্টেম কোনো সময় ব্যর্থ হয় বা বিপর্যস্ত হয়, তাহলে আরেকটি সিস্টেম কার্যকর হয়। একে বলা হয় 'ফেল-সেফ'।

আর যদি সেটাও ব্যর্থ হয়, তবে নির্দিষ্ট ট্র্যাকের সমস্ত সিগন্যাল লাল হয়ে যায়। ফলে ট্রেন চলাচল করে না সেই লাইনে। বর্তমানে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী ব্যাখ্যা দিয়েছেন এই দুর্ঘটনা আসলে 'সূক্ষ্ম ষড়যন্ত্র'। বালেশ্বেরর বাহানাগা বাজার স্টেশনের কাছে রেললাইনে ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনাগুলিকে সাজিয়ে তিনি 'নিপুণ ষড়যন্ত্রে'র তত্ত্ব সাজিয়েছেন।

ওড়িশা ট্রেন দুর্ঘটনা ১০০ শতাংশ পরিকল্পিত ও নাশকতার ঘটনা!

তিনি বলেন, "আমার মনে হয়, এটি একটি ব্যাপক পরিকল্পনা। একেবারে অঙ্ক কষে একের পর এক ঘটনা ঘটানো হয়েছে। এবং তা হযেছে কয়েক সেকেন্ডের মধ্যে। প্রাক্তন রেলমন্ত্রী বলেন, একটি লোহা-আকরিক বোঝাই মালবাহী ট্রেন পাথরের মতো দাঁড়িয়ে আছে এবং তাতে যাত্রীবাহী ট্রেন লুপ লাইনে ঢুকে সজোরে ধাক্কা মারছে।"

তাঁর কথায়, "এই ঘটনা সাধারণ সিগন্যাল ব্যর্থতা বা লাইনচ্যুত হওয়ার ঘটনা নয়। আমাদের অবশ্যই বুঝতে হবে যে একজন লোকো পাইলট কেবল একটি ব্রেক চাপতে পারে বা সংকেতের উপর নির্ভর করে ট্রেনের গতি ত্বরান্বিত করতে পারে। লোকো পাইলট ট্র্যাক বদলাতে বা ট্রেন ডাইভার্ট করতে পারে না।"

দীনেশ ত্রিবেদীর ভাষ্য অনুয়ায়ী, ট্রেনটি ট্র্যাক পরিবর্তন করে সিস্টেমটি ভেতর থেকে হেরফের হওয়ার পরে। তা নিজেই মেইন লাইন থেকে লুপ লাইনে চলে যায়। সিগন্যাল ব্যর্থতা বা ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির একটি সাধারণ ঘটনা হলে ট্রেনটি এত সহজে ট্র্যাক পরিবর্তন করতে পারে না। কারণ সিস্টেম ব্যর্থতার সঙ্গে সঙ্গে ট্র্যাকগুলি স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যায় এবং সিগন্যাল লাল হয়ে যায়। ফলে এটি বিবেচনা করা জরুরি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+