নির্দল প্রার্থীর কাঁটা সরাতে সফল বামেরা, নিশ্চিত হল বিকাশের রাজ্যসভার আসন
নির্দল প্রার্থীর কাঁটা সরাতে সফল বামেরা, নিশ্চিত হল বিকাশের রাজ্যসভার আসন
রাজ্যসভায় বিকাশ রঞ্জনের আসন সুরক্ষিত করল বামফ্রন্ট। নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন খারিজ হয়ে গিয়েছে। গতকালই বামেরা নির্দল প্রার্থী দীনেশ বাজাজ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের মনোনয়নে ত্রুটি রয়েছে বলে হলফনামা দিেয়ছিল।

মনোনয়নে ত্রুটি
দিনেশের মনোনয়নে পর্যাপ্ত কাগজ পত্র না থাকার অভিযোগ তুলেছিল বামেরা। মৌসম নূরের মনোনয়ন পত্রে তথ্য গোপনেরও অভিযোগ করা হয়ে। তারপ্রেক্ষিতেই মঙ্গলবার দুই প্রার্থীকেই ডেকে পাঠিয়েিছল নির্বাচন কমিশন। মৌসম নূরের মনোনয়ন পত্রে শেষ পর্যন্ত ত্রুটি ধরা না পড়লেও নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নে ত্রুটি ধরা পড়ে। শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় দীনেশ বাজাজের মনোনয়ন।

বিকাশের আসন সুনিশ্চিত
দীনেশের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় পঞ্চম আসনে বিকাশের আর কোনও প্রতিদ্বন্দ্বী রইল না। কাজেই রাজ্যসভায় পঞ্চম আসন বিকাশের জন্য সুনিশ্চিত হয়ে গেল। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, অর্পিতা ঘোষ এবং মৌসম নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইয়েচুরিকে বাদ দিয়ে বিকাশে ভরসা
ইয়েচুরিকে মনোনয়ন না দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করে বামেরা। তাতে সমর্থন জানায় কংগ্রেসও। ইয়েচুরিকে প্রার্থী না করা নিয়ে সিপিএমের অন্দরের দ্বন্দ্ব প্রকট হয়ে পড়ে। যদিও পর পর তিনবার একজনকে রাজ্যসভায় মনোনিত করা হয়না জানিয়েই ইয়েচুরির মনোনয়ন খারিজ করে পলিটব্যুরো। কিন্তু পলিট ব্যুরোয় কেরল লবির আপত্তিতেই ইয়েচুরির মনোনয়ন খারিজ হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications